Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টোকিও অলিম্পিক থেকে সরলেন স্বপ্নের জিমনাস্ট সিমোনে বাইলস

দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকের দলগত জিমনাস্ট ইভেন্ট থেকে নাম তুলে নিলেন আমেরিকার সিমোনে বাইলস। গত রিও অলিম্পিকে তিনি সোনা পেয়েছিলেন ব্যক্তিগত ও দলগত বিভাগে। কিন্তু এবার তিনি সরলেন অদ্ভুত কারণে, মনে করা হচ্ছে, চোটজনিত সমস্যা তো রয়েইছে, পা

টোকিও অলিম্পিক থেকে সরলেন স্বপ্নের জিমনাস্ট সিমোনে বাইলস

শেষ আপডেট: 27 July 2021 14:42

দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকের দলগত জিমনাস্ট ইভেন্ট থেকে নাম তুলে নিলেন আমেরিকার সিমোনে বাইলস। গত রিও অলিম্পিকে তিনি সোনা পেয়েছিলেন ব্যক্তিগত ও দলগত বিভাগে। কিন্তু এবার তিনি সরলেন অদ্ভুত কারণে, মনে করা হচ্ছে, চোটজনিত সমস্যা তো রয়েইছে, পাশাপাশি মানসিক সমস্যাও রয়েছে। সিমোনে বাইলস মানে স্বপ্নের জিমনাস্ট, তিনি মানে জিমনাস্টিক্সের শেষ কথা। সেই কিংবদন্তির সরে যাওয়া মানে অঘটনই বলা যেতে পারে। কিছু কিছু ক্রীড়াবিদ থাকেন, যাঁরা অংশ নিলেই মনে হয় চ্যাম্পিয়ন হবেন। বাইলসও তাই। গত তিনটি অলিম্পিকে বাইলস জিতেছেন, সেই কারণে তিনি নামলে লড়াই একপেশে হয়ে যায়, এমনটাই মনে করা হয় জিমনাস্টিক্সের ক্ষেত্রে। মঙ্গলবার প্রথম ভল্টের সময় সম্ভবত তাঁর ডান পায়ে চোট লেগেছিল। তার জেরেই ফাইনাল থেকে নাম সরিয়ে নিয়েছেন। কয়েকটি রিপোর্টে দাবি করা হয়, এক প্রশিক্ষকের সঙ্গে অ্যারিয়েক জিমন্যাসটিক্স সেন্টার ছেড়ে বেরিয়ে গিয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা জিমন্যাস্ট। যদিও আমেরিকার এক কোচকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, ‘চোট-আঘাত সংক্রান্ত কোনও কারণে’ দলগত ইভেন্ট ছেড়ে বেরিয়ে যাননি বাইলস। ওই কোচ জানিয়েছেন যে বাইলসের কিছু মানসিক সমস্যা হচ্ছিল।

```