Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উঠে দাঁড়ান লিও

[caption id="attachment_12736" align="alignleft" width="150"] দেবাশিস সেনগুপ্ত [/caption] প্রিয় লিও, সবাই জানে যে আপনার দেশের সেরা গোলকিপার রোমেরোর চোট লাগে অনুশীলনে। সেই অনুশীলনে চোট পেয়েই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন আপনার দেশের মাঝমাঠের

উঠে দাঁড়ান লিও

শেষ আপডেট: 19 June 2018 09:52

[caption id="attachment_12736" align="alignleft" width="150"] দেবাশিস সেনগুপ্ত [/caption] প্রিয় লিও, সবাই জানে যে আপনার দেশের সেরা গোলকিপার রোমেরোর চোট লাগে অনুশীলনে। সেই অনুশীলনে চোট পেয়েই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন আপনার দেশের মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা লানজিনিকেও। ইকুয়েডরের বিরুদ্ধে সেই ম্যাচ। যেটা না জিতলে রাশিয়ার বিমানে ওঠা হতো না আপনাদের। জিতলেন। ১০ হাজার ফুট উঁচু থেকে রাশিয়ার দিকে ডানা মেললেন আপনি। বিশ্বব্যাপী অনন্ত সমর্থকের চাপ। দেশ ও দলের কাপ প্রত্যাশার চাপ। হিগুইয়েনের পাশে খেলার চাপ। পেলে-মারাদোনার "আদরের" চাপ। নিজের কাছে নিজের সঙ্গত কারণে চাপ এবং সর্বোপরি ম্যাচের আগের রাতে চিরপ্রতিদ্বন্দ্বীর অসাধারণ পারফরম্যান্সে সৃষ্টি হওয়া অনভিপ্রেত চাপ.....সব সামলে ১৬ তারিখ আপনার দেশের প্রথম খেলা ছিল আইসল্যান্ডের বিরুদ্ধে। ভরতীয় সময় সন্ধে সাড়ে ছ’টায়, মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে। এবং চাপ খেয়ে নিল আপনাকে। দশটা গোলে নেওয়া শটের একটাও গোল না হওয়া, বারবার প্রতিপক্ষের গুচ্ছ খেলোয়াড়ের কড়া মার্কিংয়ে আটকে যাওয়া, গোলের জন্য দরজা খুলতে না পারা এবং শেষে ওই পেনাল্টি মিস। ভাল শট। তে’কাঠির মধ্যে ছিল। দারুণ বাঁচালেন গোলকিপার হ্যাল্ডরসন। এগুলো এখন আর কেউ শুনছেনা। আপনি জানেন। ১-১ ড্র হয়ে গেল ম্যাচটা। কারো কারো মতে, আপনারই জন্যে। তারপর কত বিশ্লেষক আর আপনার সমালোচকদের হিংস্র, কুৎসিত নখ দাঁত সব বাইরে এসে গেল। একটা ১-১ ড্র আর একটা পেনাল্টি মিসেই। আপনার পাশের লোকেরাও পাশ ছেড়ে আপনার চলে গেলেন কেউ কেউ। ৯০ মিনিটেই যেন শেষ হয়ে গেল আপনার এবারের বিশ্বকাপ। আপনি জানেন, আপনার এই দিনগুলো কিছু মানুষের কাছে অভিশপ্ততম দিন। প্রিয়জনের মৃত্যুসম। বুক ভেঙ্গে দেওয়া। মন টুকরো টুকরো করে দেওয়া। রক্তাক্ত হয়ে যাওয়া। নিজের কাছে নিজে। আপনার নীচু মাথা আর দেখতে বা নিতে পারছেনা কিছু মানুষ। সবে তো একটা ম্যাচ হয়েছে। আরও দুটো সুযোগ তো অন্তত আছে। তার পর আরও। সমালোচনার জবাব কিভাবে ফিরিয়ে দিতে হয়, তা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। গতবারের  চ্যাম্পিয়ন্স লিগ। প্যারিস সাঁ জাঁ-র বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচ। এ বারের লা লিগায় প্রথম লেগে রিয়েল ম্যাচ বা এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে আপনার অলৌকিক হ্যাটট্রিকের উকুয়েডর ম্যাচ এখনও টাটকা। আপনি জানেন যে, বিশ্বের সেরা ফুটবলারকে কেউ এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না। সবাই জানে যে, আর্জেন্টিনা মানে চে গুয়েবারার দেশ। যে দেশ গৃহযুদ্ধ টপকেছে। ফকল্যান্ড যুদ্ধ পেরিয়ে এসেছে। সবাই জানে যে, এই অবস্থায় আপনি মানে একটা আলতো হাসি। একটা স্বপ্নের বাঁ পা, আর একটা বুকভরা স্বপ্ন দেখা। পায়ে ইঞ্জেকশান নিয়েও পাঁচজনকে কাটিয়ে যেত যে ছেলেটা অনায়াসে, সে এবারও পারবে সব চাপ এক একটা ডজে ছিটকে দিতে। আপনার জন্য অবশ্য এটাই আদর্শ পরিবেশ। ২০১৪-র বিশ্বকাপ তাই বলে। সবাই এখন রক্তাক্ত, আপনার জন্য অপেক্ষায়। আমরা সবাই জানি আপনার জন্য অপেক্ষা করা যায়। ওটাই বিশ্বাস। ওটাই ভালবাসা। আপনি তো জানেন, এই সেই সময়। যখন দেওয়ালে পিঠ। যখন মাথাটা নীচু। যখন ঘুরে দাঁড়াতে হয়। যখন মাথাটা তুলতে হয়। আগে হয়েছে। এবারও হবে। ফিরে আসুন লিও। উঠে দাঁড়ান। আপনি না ফিরলে আরও একবার রক্তাক্ত হবে ফুটবলের শরীর।

ইতি – আপনার এক সাধারণ সমর্থক।

 

```