Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিশ্বকাপের মধ্যেই প্রয়াত শ্রীলঙ্কার ‘সুপার ফ্যান’ পার্সি অভয়াশেখরা

১৯৭৯ সালের বিশ্বকাপ থেকে জাতীয় পতাকা নিয়ে মাঠে হাজির থাকতেন। পাকিস্তানে যেমন বশির চাচা, কিংবা ভারতে সুপার ফ্যান সুধীর গৌতম। ঠিক তেমনি শ্রীলঙ্কার ছিল প্রবীন পার্সি।

বিশ্বকাপের মধ্যেই প্রয়াত শ্রীলঙ্কার ‘সুপার ফ্যান’ পার্সি অভয়াশেখরা

শেষ আপডেট: 30 October 2023 21:32

দ্য ওয়াল ব্যুরো: সার্থক তাঁর ক্রিকেট প্রেম। সোমবার যেদিন আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কা বিশ্বকাপের ম্যাচ খেলছে। সেদিনই খবর এল পার্সি অভয়াশেখরা প্রয়াত। শ্রীলঙ্কার এই সুপার ফ্যানকে ক্রিকেটমহলের সকলেই চেনে। তিনি ছিলেন একনিষ্ট শ্রীলঙ্কা ক্রিকেটের অনুরাগী। তাঁকে ব্যক্তিগতভাবে সকল ক্রিকেটার চিনতেন।

অভয়াশেখরা চলে গেলেন ৮৭ বছর বয়সে। এবার ভারতেও জাতীয় দলের সঙ্গে আসতে চেয়েছিল। কিন্তু তাঁর পরিবারের সদস্যরা চাননি এই অবস্থায় বিদেশে পাঠাতে। কিন্তু এমন দিনে চিরবিদায় নিলেন পার্সি, যেদিন জাতীয় দল মাঠে খেলছে।

১৯৭৯ সালের বিশ্বকাপ থেকে জাতীয় পতাকা নিয়ে মাঠে হাজির থাকতেন। পাকিস্তানে যেমন বশির চাচা, কিংবা ভারতে সুপার ফ্যান সুধীর গৌতম। ঠিক তেমনি শ্রীলঙ্কার ছিল প্রবীন পার্সি।

অভয়াশেখরার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শ্রীলঙ্কার ক্রিকেটে। প্রাক্তন ক্রিকেটার রাসেল আর্নল্ড, সনৎ জয়সূর্য শোকে বিহ্বল। শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ভারতের প্রাক্তন তারকা পেসার ইরফান পাঠানও।

অভয়াশেখরা ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের দূত। তিনি বিপক্ষ ক্রিকেটারদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য নানা কুসংস্কারে বিশ্বাসী ছিলেন। একটা সময় ভারতের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন এই সুপার ফ্যানকে ভারতীয় দলের ড্রেসিংরুমের সামনে আসা বন্ধ করে দিয়েছিলেন। আবার রোহিত শর্মার মতো বর্তমান ভারত অধিনায়ক শ্রীলঙ্কা সফরে গিয়ে অসুস্থ অভয়াশেখরাকে অর্থ সাহায্য করেছিলেন। 


```