Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ফের নিষেধাজ্ঞার কবলে শ্রীসন্থ, সঞ্জুর পাশে দাঁড়ানোই কাল হল

ঘটনার সূত্রপাত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে সঞ্জু স্যামসনের জায়গা না পওয়াকে কেন্দ্র করে। শ্রীসন্থ সে সময় বলেছিলেন, ঘরোয়া ট্রফিতে সুযোগ হয়নি বলেই ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে সঞ্জুকে। শ্রীসন্থের এই অভিযোগ একদমই ভাল চোখে দেখেনি কেসিএ।

ফের নিষেধাজ্ঞার কবলে শ্রীসন্থ, সঞ্জুর পাশে দাঁড়ানোই কাল হল

শ্রীসন্থ

শেষ আপডেট: 2 May 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: তাঁর প্রতিভা নিয়ে কোনওদিনই কারও মধ্যে সন্দেহ ছিল না। নিজের সময়ে ভারতীয় দলের অন্যতম গতিময় বোলার ছিলেন তিনি। তাঁর ক্যাবিনেটে রয়েছে দু-দু’টি বিশ্বকাপ। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বাকাপের ফাইনালে তাঁর বলেই আউট হয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহউল হক। ২০১১ ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলেরও তিনি ছিলেন অন্যতম সদস্য। কিন্তু কেরলের এই ক্রিকেটার মানেই একরাশ বিতর্ক।

শ্রীসন্থ (Shreesanth) মানেই একরাশ বিতর্ক। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে এর আগে নিষিদ্ধ করা হয়েছিল কেরলের পেসার শ্রীসন্থকে। বন্ধ হয়ে গিয়েছিলে জাতীয় দলের দরজা। পাশাপাশি ছিল হরভজন সিংয়ের সঙ্গে ‘চড় বিতর্ক। এবার কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের শাস্তির কোপে পড়লেন এই প্রাক্তন জাতীয় ক্রিকেটার।

কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন (KCA) এস শ্রীসন্থকে তিন বছরের জন্য নিষিদ্ধ (3 Years Suspension) করেছে। ভারতের প্রাক্তন পেসারের বিরুদ্ধে কেসিএ-র অভিযোগ, মিথ্যা ও অপমানজনক মন্তব্য (False and Insulting Comments) করেছেন তিনি।

ঘটনার সূত্রপাত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে সঞ্জু স্যামসনের (Sanju Samson) জায়গা না পওয়াকে কেন্দ্র করে। শ্রীসন্থ সে সময় বলেছিলেন, ঘরোয়া ট্রফিতে সুযোগ হয়নি বলেই ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে সঞ্জুকে। শ্রীসন্থের এই অভিযোগ একদমই ভাল চোখে দেখেনি কেসিএ। শ্রীসন্থের এই মন্তব্যকে ভিত্তিহীন এবং অপমানজনক বলেই মনে করেছে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই কারণেই কেসিএ-র পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেসিএ এক বিবৃতিতে এদিন জানিয়েছে, এই সিদ্ধান্ত ৩০ এপ্রিল কোচিতে অনুষ্ঠিত তাদের সাধারণ সভার বিশেষ বৈঠকে নেওয়া হয়েছে। বর্তমানে শ্রীসন্থ কেরল ক্রিকেট দলের ‘কোল্লাম এরিস’ ফ্র্যাঞ্চাইজি দলের সহ-মালিক।

এর আগে এই বিতর্কিত মন্তব্যের কারণে শ্রীসন্থ-সহ কোল্লাম টিম, আলাপ্পুঝা টিম লিড এবং আলাপ্পুঝা রিপলসকেও কারণ ব্যাখ্যা করার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। কেসিএ তাদের বিবৃতিতে বলেছে, ‘ফ্র্যাঞ্চাইজি দলগুলি সন্তোষজনক উত্তর দেওয়ায় তাদের বিরুদ্ধে নতুন করে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ভবিষ্যতে দল পরিচালনার সদস্যদের নিয়োগে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।’

এছাড়াও কেরল ক্রিকেট সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, সঞ্জু স্যামসনের নাম ব্যবহার করে ভিত্তিহীন অভিযোগ আনার জন্য তাঁর বাবা স্যামসন বিশ্বনাথ এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি করা হবে।

কেসিএ আরও জানিয়েছে, গড়াপেটা কাণ্ডে শ্রীসন্থ যখন জেলে ছিলেন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিল কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন। কেসিএ রাজ্য দলের ক্রিকেটারদের স্বার্থেই সবসময় কাজ করে এসেছে। যদিও তিন বছরের সাসপেনশনের বিষয়ে শ্রীসন্থ জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।  


```