Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জন্মদিনেই চমক শ্রীজার, মনিকার মতো হায়দরাবাদী কন্যাও অলিম্পিক্সের শেষ ষোলোয়

টেবল টেনিসে ভারতের চমক। মনিকা বাত্রার পরে ভারতের আরও এক নামী তারকা শ্রীজা আকুলাও অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে।

জন্মদিনেই চমক শ্রীজার, মনিকার মতো হায়দরাবাদী কন্যাও অলিম্পিক্সের শেষ ষোলোয়

বুধবার প্যারিসে দুরন্ত ফর্মে শ্রীজা আকুলা।

শেষ আপডেট: 31 July 2024 16:16

দ্য ওয়াল ব্যুরো: টেবল টেনিসে ভারতের চমক। মনিকা বাত্রার পরে ভারতের আরও এক নামী তারকা শ্রীজা আকুলাও অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। এই ২৬ বছরের হায়দরাবাদী কন্যা বুধবার চিনের জিয়াং চেনকে হারিয়েছেন রুদ্ধশ্বাস লড়াইয়ে। তিনি জিতেছেন ৯-১১, ১২-১০, ১১-৪, ১১-৫, ১০-১২, ১২-১০ গেমে। একটা সময় মনে হচ্ছিল যে কেউই ম্যাচ জিতে পারেন, কিন্তু নিজের জন্মদিনে শ্রীজার খেলার কাছে পেরে ওঠেননি শক্তিশালী প্রতিপক্ষ।

মনিকা বাত্রার পরে শ্রীজা দ্বিতীয় ভারতীয় টিটি তারকা, যিনি শেষ ষোলয় পৌঁছলেন অলিম্পিক্সের মতো সর্বোচ্চ আসরে। মোট ছয় সেটের লড়াইয়ে প্রথম সেট হারেন শ্রীজা। কিন্তু দ্বিতীয় সেট থেকে চিনের বিপক্ষকে দমিয়ে রেখেছিলেন তিনি। শ্রীজার টাইমিং, রিফ্লেক্সের কাছে পরাস্ত হন জিয়াং। পঞ্চম সেটে শ্রীজা হারলেও পরের সেটে ১২-১০ জিতে তিনি দেখালেন তাঁর মনের জোর কতটা।

মনিকার পরে শ্রীজার চমক ভারতীয় টেবল টেনিসে আশার আলো। শ্রীজা দলে এসেছিলেন বাংলার ঐহিকা মুখোপাধ্যায়ের স্থানে। ২৬ বছরের এই তারকার জাতীয় দলে অন্তর্ভূক্তি নিয়ে বিতর্ক হয়েছিল। কিন্তু তিনি পদকের কাছে পৌঁছে প্রমাণ করলেন অভিজ্ঞতার কোনও বিকল্প নেই।   

শ্রীজা হায়দরাবাদের কুটাকাপল্লিতে বাঙালি কোচ সোমনাথ ঘোষের কাছে কোচিং করেন। শ্রীজা খেলার পাশাপাশি পড়াশুনোতেও দারুণ মেধাবী, তিনি ৯৮ শতাংশ নম্বর পেয়ে কমার্সে স্নাতক হয়েছেন। 


```