Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে হার দিয়ে অভিযান শুরু সিন্ধুর, ব্যর্থ শ্রীকান্তও

দ্য ওয়াল ব্যুরো: শুরুতেই ছন্দহীনতার পরিচয় দিলেন পি ভি সিন্ধু। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের প্রথম ম্যাচেই বিশ্বের এক নম্বরের কাছে হারতে হল ভারতীয় শাটলারকে। ৫৯ মিনিটের লড়াই শেষ ২১-১৯, ১২-২১, ১৭-২১ পয়েন্টে। তাই-এর কাছে ২১ ম্যাচে এই নিয়ে

ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে হার দিয়ে অভিযান শুরু সিন্ধুর, ব্যর্থ শ্রীকান্তও

শেষ আপডেট: 27 January 2021 15:45

দ্য ওয়াল ব্যুরো: শুরুতেই ছন্দহীনতার পরিচয় দিলেন পি ভি সিন্ধু। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের প্রথম ম্যাচেই বিশ্বের এক নম্বরের কাছে হারতে হল ভারতীয় শাটলারকে। ৫৯ মিনিটের লড়াই শেষ ২১-১৯, ১২-২১, ১৭-২১ পয়েন্টে। তাই-এর কাছে ২১ ম্যাচে এই নিয়ে ১৬বার হারলেন সিন্ধু। পরের খেলায় সিন্ধুর সামনে রাতচানোক ইন্তানোন, যাঁর কাছে গত সপ্তাহেই হেরেছিলেন সিন্ধু, টয়োটা থাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে। প্রথম গেমেই দুর্দান্তভাবে ফিরে এসেছিলেন এই হায়দরাবাদী। বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে ৮-১১, ১০-১৪ পিছিয়ে থেকেও ১৬-১৬ করেছিলেন এবং তারপর ১৯-১৯। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিও অলিম্পিকে রুপো-পাওয়া সিন্ধুকে ছেড়ে কথা বলবেন না তাই, নিশ্চিত। কিন্তু পরের দুটি পয়েন্টই দ্রুত জিতে দ্বিতীয় গেমে যান বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু। এমনকি প্রথম ম্যাচে হারলেন কিদাম্বি শ্রীকান্তও। দ্বিতীয় গেমে অবশ্য তাইওয়ানের তাই-কে রোখা যায়নি। ০-৬, ৪-৯, ৯-১৯, কখনও থিতু হতে দেননি সিন্ধুকে। তৃতীয় গেমে সিন্ধু অবশ্য লড়েছিলেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাইয়ের বিরুদ্ধে। কিন্তু ব্রেক-এর সময় ৯-১১ পিছিয়ে। ১৭-১৯ পিছিয়ে যখন, পরপর দুটি পয়েন্ট নিয়ে প্রথম ম্যাচে জিতে গেলেন তাই। ১৫ লক্ষ ডলার পুরস্কার মূল্যের ওয়া্র্ল্ড ট্যুর ফাইনালে পুরুষ ও মহিলাদের সেরা শাটলাররা খেলেন। গ্রুপ পর্যায়ে খেলার পর নকআউট। তাই প্রথম ম্যাচে হারের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন সিন্ধু, পরের ম্যাচে রাতচানোকের বিরুদ্ধে। বিশ্বের সেরা আট প্লেয়ার খেলতে নেমেছেন এই টুর্নামেন্টে। যে কারণে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসকেই বলা হচ্ছে অলিম্পিকের জন্য সেরা প্রস্তুতির জায়গা। যিনি জিতবেন, অলিম্পিকের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাসও পেয়ে যাবেন। করোনার জন্য সেই মার্চ মাস কোর্টে নামতে পারেননি সিন্ধু, হারে সেটাই বোঝা গেল। গ্রুপ লিগে আরও দুটি ম্যাচ রয়েছে সিন্ধুর। ওই দুটি ম্যাচ জিতলে তবেই সেমিফাইনালে যাবেন সিন্ধু।

```