বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনিশ্চিত ভারতের, আশা দেখছেন বরং জো রুটরা
দ্য ওয়াল ব্যুরো: সাফল্যের ফানুস যে এত দ্রুত চুপসে যাবে, সেটি ভাবতে পারেননি কেউই। যে দলটি অস্ট্রেলিয়ার মাঠে ৩৬ রানে অলআউট হয়ে গিয়েও দারুণ লড়ে সিরিজ জিতে ফিরেছে। তারাই কিভাবে ঘরের মাঠে এমনভাবে হারল, সেই নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে।
বিশেষজ্
শেষ আপডেট: 9 February 2021 14:00
দ্য ওয়াল ব্যুরো: সাফল্যের ফানুস যে এত দ্রুত চুপসে যাবে, সেটি ভাবতে পারেননি কেউই। যে দলটি অস্ট্রেলিয়ার মাঠে ৩৬ রানে অলআউট হয়ে গিয়েও দারুণ লড়ে সিরিজ জিতে ফিরেছে। তারাই কিভাবে ঘরের মাঠে এমনভাবে হারল, সেই নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, অস্ট্রেলিয়ার মাটিতে যেভাবে ভারতীয় দল প্রত্যাবর্তণ করেছিল, এবারও হয়তো তাই হবে। কিন্তু তারপরেও পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে চেন্নাই টেস্টে হারের পরে। ২২৭ রানে জো রুটরা জয়ের ফলে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্থান থেকে চতুর্থ স্থানে চলে গিয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের সুবাদে ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের। দ্বিতীয় স্থানটির জন্য লড়াই ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে ভারতকে হয় ২-১ বা ৩-১ ম্যাচের ব্যবধানে সিরিজ জিততে হবে। অর্থাৎ সিরিজের বাকি তিন ম্যাচের মধ্যে যে কোনও ২টি ভারতকে জিততেই হবে।
https://twitter.com/josbuttler/status/1359096851211911168
ইংল্যান্ড আবার প্রথম ম্যাচ জিতে নেওয়ায় ফাইনালে ওঠার আশা দেখতে শুরু করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে তাঁদের সিরিজ জিততে হবে ৩-১ বা ৩-০ ম্যাচের ব্যবধানে।

কোনও কারণে এই সিরিজ যদি ইংল্যান্ড জিতে যায়, তা হলে তারাই নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে খেলবে। কয়েকদিন আগেও ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে ছিল। কিন্তু একটা ম্যাচ হারায় ক্রমিক সংখ্যা বেশ খানিক পিছিয়ে গিয়েছে। এটা নয়া নিয়মের কারণেই হয়েছে। আগের নিয়মে ছিল, সিরিজের পরে নির্ধারণ হতো পয়েন্টের ভিত্তিতে কোন দল এগিয়ে, কারাই বা পিছিয়ে।