Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সৌরভ, শচীনকে ট্যাগ করে আইপিএল নিয়ে তিন ভাবনা ওয়ার্নের

দ্য ওয়াল ব্যুরো : তিনি ক্রিকেটের বিতর্কিত চরিত্র। আবার সেই মহান ক্রিকেটারই এই খেলার একজন বড় প্রচারকও। বর্তমানে শ্যেন ওয়ার্ন রাজস্থান রয়্যালস দলের মেন্টর। একটা সময় এই দলের তিনি অধিনায়ক ছিলেন, তাঁর নেতৃত্বে আইপিএলে চ্যাম্পিয়নও হয়েছিল দল। এবা

সৌরভ, শচীনকে ট্যাগ করে আইপিএল নিয়ে তিন ভাবনা ওয়ার্নের

শেষ আপডেট: 3 October 2020 13:02

দ্য ওয়াল ব্যুরো : তিনি ক্রিকেটের বিতর্কিত চরিত্র। আবার সেই মহান ক্রিকেটারই এই খেলার একজন বড় প্রচারকও। বর্তমানে শ্যেন ওয়ার্ন রাজস্থান রয়্যালস দলের মেন্টর। একটা সময় এই দলের তিনি অধিনায়ক ছিলেন, তাঁর নেতৃত্বে আইপিএলে চ্যাম্পিয়নও হয়েছিল দল। এবার তাঁর ভূমিকা বদলে গিয়েছে। তবুও ড্রেসিংরুমের ঠান্ডা ঘরে বসে তাঁর ভাবনাও চলছে ক্রিকেটকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়। এমনকি চলতি আইপিএলের ম্যাচগুলি দেখে ওয়ার্নের মনে হয়েছে এই টুর্নামেন্টকে জনপ্রিয় করতে কিছু ভাবনাচিন্তার দরকার রয়েছে। সেই হিসেবে তিনি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও ভারতীয় ক্রিকেটের সেরা আইডল শচীন তেন্ডুলকরকে ট্যাগ করে তিনটি প্রস্তাব ট্যুইট করেছেন। প্রাক্তন বিশ্বত্রাস অস্ট্রেলীয় লেগস্পিনার ব্যাটে ও বলে দারুণ একটা ভারসাম্য চাইছেন। আর সেই জন্যই তিনি লিখেছেন, ‘‘আমি টি-টোয়েন্টি ক্রিকেটে যেসব পরিবর্তন আনতাম। ১) প্রতিটি মাঠে বাউন্ডারি যতটা সম্ভব বড় করা এবং ছোট মাঠের আউটফিল্ডে ঘাস লম্বা রাখা। ২) বোলাররা ৪ ওভার নয়, ৫ ওভার করে বোলিং করবেন। ৩) আইপিএলের উইকেটও টেস্টে চতুর্থ দিনের মতো হতে হবে। পাটা উইকেট হওয়া যাবে না, কারণ আমরা শুধু ছক্কা নয়, ব্যাট-বলের প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই।’’ ওয়ার্ন তাঁর এই পরামর্শগুলো শুধু ট্যুইট করেই নিজের কাজ শেষ করেননি। বরং সেখানে তিনি ট্যাগ করেছেন সমসাময়িক কিংবদন্তি ক্রিকেটারদের, যাঁদের সঙ্গে তিনি এক সময় খেলেছেন—শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারা, সৌরভ গাঙ্গুলি, স্টিফেন ফ্লেমিং, মার্ক ওয়া, অ্যাডাম গিলক্রিস্টদের। ওয়ার্নের টুইটে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া দলে তাঁর সতীর্থ মার্ক ওয়া। তিনিও পালটা লিখেছেন, ‘‘ওয়ার্নি আমি একমত, তবে তুমি ভুলে গিয়েছ আমি অনেক আগেই এসব প্রস্তাব দিয়েছিলাম। এও বলেছিলাম, লেগ বাই বাতিল করে ডেড বল হওয়া উচিত। বল খেলতে পারছে না ব্যাটসম্যান, তার জন্য তাকে পুরস্কৃত করার কী কোনও মানে রয়েছে?’’

```