Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিডনিতে বর্ণবৈষম্য নিয়ে জ্বালাময়ী টুইট কোহলির, গর্জে উঠলেন বীরু, ভাজ্জিও

দ্য ওয়াল ব্যুরো: বর্ণবৈষম্য নিয়ে ভালই বিবাদ বাধল সিডনিতে। ম্যাচ যত ছোট হয়ে আসছে ততই তীব্র আকার ধারণ করছে এ ধরনের সমস্যা। রবিবার এই বিষয়টি নিয়ে এগিয়ে আসতে হল ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও। তিনি দলের সঙ্গে নেই, প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে এসেছ

সিডনিতে বর্ণবৈষম্য নিয়ে জ্বালাময়ী টুইট কোহলির, গর্জে উঠলেন বীরু, ভাজ্জিও

শেষ আপডেট: 10 January 2021 11:50

দ্য ওয়াল ব্যুরো: বর্ণবৈষম্য নিয়ে ভালই বিবাদ বাধল সিডনিতে। ম্যাচ যত ছোট হয়ে আসছে ততই তীব্র আকার ধারণ করছে এ ধরনের সমস্যা। রবিবার এই বিষয়টি নিয়ে এগিয়ে আসতে হল ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও। তিনি দলের সঙ্গে নেই, প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে এসেছেন, তার মধ্যে দেশে থেকে তিনিও টের পাচ্ছেন লাগামহীন হয়ে উঠছে বর্ণবৈষম্যের সমস্যা। সিডনির গ্যালারি থেকে ভারতীয় ক্রিকেটারদের উদেশ্যে বাবা-মা-কে টেনে নানা গালিগালাজ করা হচ্ছে, যা ক্রিকেটের সংস্কৃতির পক্ষে আদৌ শোভন নয়। এদিন কোহলি টুইট করেন, “বর্ণবিদ্বেষী আক্রমণ কোনওমতেই গ্রহণযোগ্য নয়। বাউন্ডারি লাইনের ধারে লজ্জাজনক অনেক মন্তব্য করা হয়েছে। এরকম অনেক ঘটনা আমারও কানে এসেছে। উশৃঙ্খল আচরণের নিকৃষ্টতম নিদর্শন এটা। ক্রিকেট মাঠে এরকম ঘটনা ঘটতে দেখে খারাপ লাগে। দ্রুত তৎপরতা এবং গুরুত্বের সঙ্গে এই ধরনের ঘটনাগুলিকে দেখতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই কাজ করার সাহস না পায়।” সিডনিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ঘটে চলা ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় তারকারা। টুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিংরা। বীরু লেখেন, ‘‘তোমরা করলে সেটা ব্যঙ্গ আর অন্য কেউ করলে বর্ণবিদ্বেষ, এটা তো মানা যায় না। এসসিজি’তে কিছু অস্ট্রেলিয়া সমর্থকদের আচরণ সত্যিই দুর্ভাগ্যজনক। একটা দুর্দান্ত টেস্ট সিরিজের আবহ নষ্ট করে দিচ্ছে এই ঘটনা।’’ https://twitter.com/imVkohli/status/1348204428067672065 টার্বুনেটর হরভজন একধাপ এগিয়ে লেখেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সময় আমার ধর্ম, আমার গায়ের রং নিয়ে অনেক কথা শুনেছি। এটাই প্রথম নয়। কিন্তু এদের কীভাবে আটকানো যায়? সেটিও ভাবতে হবে।’’ বহু চর্চিত ‘মাঙ্কিগেট’ কান্ডের পীঠস্থান সিডনি ক্রিকেট গ্রাউন্ড বর্ণবিদ্বেষের কলঙ্ক গায়ে মেখেছিল শনিবারই। সেই রেশ বজায় রইল রবিবারেও। এদিন ফের ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে গ্যালারি থেকে হেনস্থা করল সেদেশের দর্শকেরা। যদিও তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে চিহ্নিত দর্শকদের স্টেডিয়াম থেকে বের করে দিলেন নিরাপত্তারক্ষীরা। তৃতীয় টেস্টের চতুর্থদিন ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে সমাপ্তি ঘোষণা করার কিছু আগে। একই ওভারে অজি ব্যাটসম্যান ক্যামেরন গ্রিনের ব্যাটে জোড়া ছক্কা হজমের পর বাউন্ডারিতে ফিল্ডিং করতে যান মহম্মদ সিরাজ। কিন্তু গ্যালারি থেকে উড়ে আসা অজি সমর্থকদের মৌখিক হেনস্থা সহ্য না করতে পেরে অধিনায়ক রাহানেকে এসে অভিযোগ জানান হায়দরাবাদ পেসার। ভারত অধিনায়ক বিষয়টি নিয়ে দৃষ্টিপাত করেন দুই আম্পায়ারের। দর্শকদের অভব্য আচরণে সেই সময় ক্ষোভে ফুঁসতে থাকা সিরাজকে সামলাচ্ছিলেন তাঁর সতীর্থরা। ঘটনাটি সরেজমিনে দেখতে খেলা সাময়িকভাবে বন্ধ রেখে গ্যালারির দিকে এগিয়ে যান দুই অন-ফিল্ড আম্পায়ার। দুই অন-ফিল্ড আম্পায়ারকে অঙ্গুলি নির্দেশ করে অভিযুক্তদের চিহ্নিত করে দেন সিরাজ। এরপর আম্পায়ারের নির্দেশ মতো গ্যালারিতে পৌঁছে যান নিরাপত্তারক্ষীরা। সিরাজ এবং ভারতীয় দলের তরফ থেকে চিহ্নিত করে দেওয়া ৬ জন দর্শককে কেবল সতর্ক করাই নয়, বরং স্টেডিয়াম থেকে বের করে দেন নিরাপত্তারক্ষীরা।

```