Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

আর একটি সেঞ্চুরি করলেই পন্টিংকে ছাপিয়ে যাবেন কোহলি, গড়বেন বিশ্বরেকর্ড

দ্য ওয়াল ব্যুরো: মাত্র একটি সেঞ্চুরি, তা হলেই ভারত অধিনায়ক বিরাট কোহলি টপকে যাবেন রিকি পন্টিংকে। এই মুহূর্তে সেঞ্চুরির দিক থেকে পন্টিং এবং কোহলি একই বিন্দুতে অবস্থান করছেন। দুজনেরই অধিনায়ক হিসাবে শতরান সংখ্যা ৪১। যদিও কোহলি (১৮৮) অনেক কম ম

আর একটি সেঞ্চুরি করলেই পন্টিংকে ছাপিয়ে যাবেন কোহলি, গড়বেন বিশ্বরেকর্ড

শেষ আপডেট: 12 February 2021 14:11

দ্য ওয়াল ব্যুরো: মাত্র একটি সেঞ্চুরি, তা হলেই ভারত অধিনায়ক বিরাট কোহলি টপকে যাবেন রিকি পন্টিংকে। এই মুহূর্তে সেঞ্চুরির দিক থেকে পন্টিং এবং কোহলি একই বিন্দুতে অবস্থান করছেন। দুজনেরই অধিনায়ক হিসাবে শতরান সংখ্যা ৪১। যদিও কোহলি (১৮৮) অনেক কম ম্যাচ খেলেছেন পন্টিংয়ের (৩২৪) চেয়ে। গত বছরে কোনও সেঞ্চুরিও পাননি, এ-বছর শুরু করেছেন চেন্নাইতে দ্বিতীয় ইনিংসে ৭২ রান করেছেন। এই কৃতিত্ব গড়লে কোহলিই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হবেন, যিনি অধিনায়ক থাকাকালীন ৪২টি সেঞ্চুরি করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট যা শুরু হবে চেন্নাইতে শনিবার, আশা করা হচ্ছে ব্যাট হাতে পুরনো ছন্দে ফিরবেন কোহলি এবং তিন অঙ্কে পৌঁছে ভেঙে দেবেন অধিনায়ক হিসাবে সর্বাধিক শতরানের রেকর্ড, আর তা যদি হয়, সেক্ষেত্রে প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক পন্টিংয়ের নজির ভেঙে এগিয়ে যাবেন, সামনে থাকবেন শচীন। ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭০ সেঞ্চুরি করেছেন কোহলি। শচীন তেন্ডুলকারের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড আদৌ ভাঙতে পারবেন কিনা, সময় বলবে। তবে একদিনের ক্রিকেটে শচীনের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড (৪৯) আর নিরাপদ নয়, কারণ কোহলি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ৪৩-এ। প্রথম টেস্টে ২২৭ রানের লজ্জাজনক হারের পর ভারতকে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে হলে তাকিয়ে থাকতে হবে অধিনায়কের ব্যাটের দিকেই। বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা বড় রান পাচ্ছেন না, ভারতের টেস্ট দলে এখন যা সবচেয়ে বড় সমস্যা। রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেরা বড় রান পেলে ঘরের মাঠে ইংল্যান্ডকে সহজেই হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত।    

```