Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী, মিস্ট্রি স্পিনারের বদলি নটরাজন

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয় টি ২০ দলে সুযোগ পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না। কাঁধের চোটে সিরিজ শুরু হওয়ার আগেই ছিটকে যেতে হল বরুণকে। তাঁর বদলে দল

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী, মিস্ট্রি স্পিনারের বদলি নটরাজন

শেষ আপডেট: 10 November 2020 09:05

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয় টি ২০ দলে সুযোগ পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না। কাঁধের চোটে সিরিজ শুরু হওয়ার আগেই ছিটকে যেতে হল বরুণকে। তাঁর বদলে দলে এলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা বাঁহাতি পেস বোলার টি নটরাজন। তিনিও এবার আইপিএলে সবাইকে যথেষ্ট প্রভাবিত করেছেন। চলতি আইপিএলে সবথেকে বেশি ইয়র্কার করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেট, তামিলানাড়ু প্রিমিয়ার লিগ ও আইপিএলের দৌলতে নির্বাচকদের নজরে পড়েছিলেন তামিলনাড়ুর মিস্ট্রি স্পিনার বরুণ। কলকাতার হয়ে ১৩ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে চলতি আইপিএলের সেরা বোলিং ফিগার ৪ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট রয়েছে। ফাইনালে ওঠা দিল্লির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তা করেছেন বরুণ। এমনকি মহেন্দ্র সিং ধোনির মতো প্লেয়ারকেও দু’বার আউট করেছেন তিনি। কিন্তু সুযোগ পেয়েও চোটের কারণে তা হাতছাড়া হয়ে গেল তাঁর। অন্যদিকে নটরাজনও চলতি আইপিএলে ভাল বল করেছেন। হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি। সবাই তাঁর ইয়র্কার দেওয়ার প্রতিভার প্রশংসা করেছেন। বিশেষ করে ডেথ ওভারে খুব ভাল বল করেছেন এই বাঁহাতি পেসার। তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও ৩৫টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ৬৪টি প্রথম শ্রেণির উইকেটও পেয়েছেন তিনি। আইপিএল শেষ হলে সংযুক্ত আরব আমিরশাহী থেকেই অস্ট্রেলিয়া রওনা দেবেন বিরাটরা। সেখানে চারটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি ২০ ম্যাচের সিরিজ খেলার কথা তাঁদের। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে প্রথম টেস্ট। আর প্রথম টেস্টই দিন-রাতের টেস্ট। সেই উপলক্ষ্যে এই মাঠে ৫০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনিতেও একই নিয়ম চলবে। এই মাঠে দুটি একদিনের ম্যাচ, দুটি টি ২০ ম্যাচ ও একটি টেস্ট হবে। প্রতিটি খেলায় ৫০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হবে। ক্যানবেরার মানুকা ওভালে হবে একটি একদিনের ম্যাচ ও একটি টি ২০। সেখানেও একই নিয়ম। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দেখার জন্য মাত্র ২৫ শতাংশ দর্শকই ঢুকতে পারবেন। অবশ্য সবথেকে বেশি দর্শক মাঠে ঢুলতে পারবেন ব্রিসবেনের গাব্বাতে। সেখানে ৭৫ শতাংশ দর্শক বসে খেলা দেখতে পারবেন।

```