Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ধাক্কা ভারতীয় দলে, চোটের জন্য এবার ছিটকে গেলেন উমেশ যাদব

দ্য ওয়াল ব্যুরো: চোট আঘাত বেড়েই চলেছে ভারতীয় দলে। প্রথম টেস্টে ডান হাতের হাড়ে চিড় ধরায় বাকি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। এবার চোটের জন্য ছিটকে গেলেন আরও এক পেসার উমেশ যাদব। উমেশ ছিটকে যাওয়ায় বাকি দুই টেস্

ফের ধাক্কা ভারতীয় দলে, চোটের জন্য এবার ছিটকে গেলেন উমেশ যাদব

শেষ আপডেট: 31 December 2020 10:40

দ্য ওয়াল ব্যুরো: চোট আঘাত বেড়েই চলেছে ভারতীয় দলে। প্রথম টেস্টে ডান হাতের হাড়ে চিড় ধরায় বাকি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। এবার চোটের জন্য ছিটকে গেলেন আরও এক পেসার উমেশ যাদব। উমেশ ছিটকে যাওয়ায় বাকি দুই টেস্টে ফের নতুন কোনও বোলারের অভিষেক হতে চলেছে ভারতীয় জার্সিতে। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসের শুরুতেই জো বার্নসকে আউট করে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দিয়েছিলেন উমেশ। তারপরেই বল করতে গিয়ে কাফ মাসলে টান ধরে তাঁর। সাড়ে তিন ওভার বল করার পরে উঠে যান উমেশ। আর নামতে দেখা যায়নি তাঁকে। তাতে অবশ্য ভারতের টেস্ট জিততে কোনও সমস্যা হয়নি। চোট পাওয়ার পরেই উমেশকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে স্ক্যান করতে। তাতে দেখা যায় চোট গুরুতর। তাই তাঁকে বাকি দুই টেস্টে আর না খেলার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই পরামর্শ মেনে নেয় ম্যানেজমেন্ট। ফলে বাকি দুই টেস্টে আর দেখা যাবে না উমেশকে। করোনা পরিস্থিতিতে সব সফরকারী দলই অনেক বড় স্কোয়াড নিয়ে যাচ্ছে। ভারতও তার ব্যতিক্রম নয়। তার ফলে চোট পেলেও পরিবর্ত প্লেয়ার থাকছে। এখন যেমন ভারতীয় দলের সঙ্গে রয়েছেন নবদীপ সাইনি, টি নটরাজন ও শার্দুল ঠাকুর। এই তিনজনের মধ্যে একজনের অভিষক হচ্ছে ভারতীয় জার্সিতে। শামি চোট পাওয়ার পরে মেলবোর্নে অভিষেক হয়েছে মহম্মদ সিরাজের। প্রথম টেস্টেই দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিয়ে নিজের নির্বাচনকে যথাযথ প্রমাণ করেছেন তিনি। উমেশ ছিটকে যাওয়ায় পাল্লা ভারী নবদীপের দিকেই। কিন্তু নটরাজন বাঁ’হাতি পেসার হওয়ায় বোলিংয়ে বৈচিত্রের জন্য তাঁর দিকেও তাকাতে পারে ম্যানেজমেন্ট। আবার শার্দুলের জায়গাও হতে পারে দলে। কারণ বাকি দু’জনের তুলনায় তাঁর ব্যাটের হাত ভাল। ফলে একটা অতিরিক্ত ব্যাটসম্যান পেতে পারে দল। এখন উমেশের জায়গায় আগামী ৭ জানুয়ারি সিডনিতে কে নামবেন সেদিকেই তাকিয়ে ক্রিকেট অনুরাগীরা।

```