Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

মোদী-সৌরভ দেখা হতে পারে মোতেরায়, তৃতীয় টেস্টে একই ফ্রেমে থাকতে পারেন অমিত শাহও

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও ইংল্যান্ড সিরিজ দিয়ে করোনা পরবর্তী ঘরের মাঠে ক্রিকেট ফিরতে চলেছে। ঘরোয়া ক্রিকেট হয়তো হয়েছে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের দামামা বাজবে এই টেস্ট সিরিজ দিয়ে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, ভরা গ্যালারিতে ম্যাচ হ

মোদী-সৌরভ দেখা হতে পারে মোতেরায়, তৃতীয় টেস্টে একই ফ্রেমে থাকতে পারেন অমিত শাহও

শেষ আপডেট: 1 February 2021 12:21

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও ইংল্যান্ড সিরিজ দিয়ে করোনা পরবর্তী ঘরের মাঠে ক্রিকেট ফিরতে চলেছে। ঘরোয়া ক্রিকেট হয়তো হয়েছে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের দামামা বাজবে এই টেস্ট সিরিজ দিয়ে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, ভরা গ্যালারিতে ম্যাচ হতে সমস্যা নেই। সেই মতোই চেন্নাই টেস্টে ফের ভরা দর্শকাসনের মধ্যে খেলা হতে পারে। তার মধ্যেই সোমবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যম খবর করেছে, ভারত ও ইংল্যান্ডের মধ্যে আমেদাবাদে তৃতীয় টেস্টে মাঠে আমন্ত্রন জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, এমনকি ক্রীড়ামন্ত্রী কিরেন রিজেজুও থাকবেন সেদিন মাঠে। শুধু তাই নয়, বোর্ড সভাপতি হিসেবে হাজির থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। রবিবার অ্যাপেলো হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পরে সৌরভের চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, দুই সপ্তাহ তাঁকে বাড়িতে বিশ্রামে থাকতে হবে। তারপর তিনি ফের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। সেই হিসেবে সৌরভ সিরিজের তৃতীয় টেস্ট ওই মোতেরায় হাজির থাকলে অবাক হওয়ার কিছু নেই। মোতেরা টেস্টের সময় ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি। সেইসময় সৌরভের পক্ষে বিমানযাত্রাও সম্ভব হবে, তেমনই আভাস পাওয়া গিয়েছে। এক লক্ষ ১০ হাজার আসন বিশিষ্ট ওই স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম হিসেবে চিহ্নিত হয়েছে। ওই মাঠেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংবর্ধনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানেই ট্রাম্প বিকৃত শব্দে স্বামী বিবেকানন্দ, শচীন তেন্ডুলকারের কথা উচ্চারণ করেছিলেন। তারপর সেই মাঠে ফের পা পড়বে মোদীর। এমনকি ওই টেস্টে থাকতে পারেন অমিত শাহ। তাঁর পুত্র জয় বোর্ডের সচিব, আমন্ত্রন জানানো হবে নাড্ডা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজেজুকেও। রবিবারই প্রধানমন্ত্রী তাঁর ‘মন কি বাত’ ভাষণে অস্ট্রেলিয়ার মাঠে ভারতীয় দলের টেস্ট সিরিজে ঐতিহাসিক সাফল্যের কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছিলেন, এই জয় গোটা দেশকে নতুনভাবে প্রেরণা দিয়েছে। যার জবাবে সৌরভ, অজিঙ্ক্যা রাহানে, কোচ রবি শাস্ত্রী সকলেই, এমনকি বিরাট কোহলিও পালটা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছিলেন। মোদীর ক্রিকেট প্রেম সর্বজনবিদিত, তিনি হাজির থাকবেনই, তাঁর দপ্তর থেকে চূড়ান্ত কিছু জানানো না হলেও চাঁদের হাটের প্রেক্ষাপট যে তৈরি, তা বেশ ভালই বোঝা যাচ্ছে। এখন শুধু ওই বিশেষ দিনটির অপেক্ষা।

```