Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলে এলেন নটরাজন, সিডনি টেস্টে রাহানের ডেপুটি রোহিত, সরানো হল পূজারাকে

দ্য ওয়াল ব্যুরো: সম্ভাবনা ছিলই, সেটিই শেষমেশ হয়েছে। চোট পেয়ে বাকি ম্যাচগুলিতে ছিটকে গিয়েছিলেন উমেশ যাদব। তাঁর পরিবর্তে দলে এলেন তামিলনাড়ুর টি নটরাজন। বছরের প্রথম দিনেই বাকি দুটি টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। উমেশের বদলি

দলে এলেন নটরাজন, সিডনি টেস্টে রাহানের ডেপুটি রোহিত, সরানো হল পূজারাকে

শেষ আপডেট: 1 January 2021 12:50

দ্য ওয়াল ব্যুরো: সম্ভাবনা ছিলই, সেটিই শেষমেশ হয়েছে। চোট পেয়ে বাকি ম্যাচগুলিতে ছিটকে গিয়েছিলেন উমেশ যাদব। তাঁর পরিবর্তে দলে এলেন তামিলনাড়ুর টি নটরাজন। বছরের প্রথম দিনেই বাকি দুটি টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। উমেশের বদলি নটরাজন, আর রোহিত শর্মা দলে এসেছেন, তিনি সম্ভবত মায়াঙ্ক আগরওয়ালের বদলে প্রথম একাদশে স্থান করে নেবেন। রোহিত শুধু দলেই এলেন না, আজাঙ্ক রাহানের ডেপুটি হিসেবে দলের সহ অধিনায়কত্ব করছিলেন চেতেশ্বর পূজারা। তিনিও সরে গেলেন দায়িত্ব থেকে। রোহিতই সহ অধিনায়ক হলেন। এটি নিয়েও বিস্তর কথা হচ্ছে। পূজারাও ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার। রোহিত চোটের কারণে দলেই ছিলেন না। তাঁর থেকে বড় বিষয় হল, গত টেস্টে রাহানের ডেপুটি হিসেবে ভাল করেছেন পূজারা। তারপরেও তিনি দায়িত্ব নেই কেন, সেই প্রশ্ন উঠছে। অ্যাডিলেড টেস্টে চোট পেয়েছিলেন মহম্মদ শামি। তাঁর জায়গায় দলে আসেন মহম্মদ সিরাজ। এরপর মেলবোর্নে আবার শুরুতেই চোটগ্রস্ত হয়ে পড়েন উমেশ। টিমের অন্দরে তারপর থেকেই সিডনি টেস্টে নটরাজনকে খেলানোর ব্যাপারে আলোচনা শুরু হয়। দলে নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর থাকলেও অনেকেই নটরাজনকে দলে নেওয়ার পক্ষে সওয়াল করেন। কারণ, সীমিত ওভারের খেলায় যেমন নজর কেড়েছেন তিনি, তেমনই তাঁর সংযোজন দলের বোলিং লাইন আপে বৈচিত্র্য আনবে। অনেকেই মনে করছেন সিডনি টেস্টে দলের প্রথম একাদশে স্থান পাবেন নটরাজন, কারণ তাঁর বোলিংয়ে নানা সুইং রয়েছে। তিনি আইপিএলেও ভাল করেছিলেন। নির্বাচকদের নজর ছিল তাঁর ওপর। তারমধ্যেই খুশির খবর, উমেশ যাদবের কন্যা সন্তান হয়েছে আজই, বোর্ডও টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। উমেশ ও শামি দুইজনই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন চোট কাটানোর রিহ্যাব সেন্টারে। ওই দুই পেসারকে ঘরের মাঠে সিরিজে প্রয়োজন। এদিকে, সিরাজ গত টেস্টে অভিষেক করেই সমীহ জাগিয়েছেন। তাঁর প্রশংসা করেছেন পাক কিংবদন্তি শোয়েব আখতার।

```