Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবাক কাণ্ড, উইম্বলডনে পা পিছলে পড়ে যাচ্ছেন তারকারা, তারমধ্যেও জয় জোকারের

দ্য ওয়াল ব্যুরো: এবার উইম্বলডনে অবাক করা কাণ্ড ঘটছে প্রতি ম্যাচেই। সাধারণত উইম্বলডন এই সময়েই হয়ে থাকে, কিংবা জুলাইয়ের শেষ, আগস্টের শুরুতেই। গতবার যেহেতু করোনা মহামারীর জন্য স্থগিত হয়ে গিয়েছিল তাই এবার একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে। আর তাতেই

অবাক কাণ্ড, উইম্বলডনে পা পিছলে পড়ে যাচ্ছেন তারকারা, তারমধ্যেও জয় জোকারের

শেষ আপডেট: 30 June 2021 17:32

দ্য ওয়াল ব্যুরো: এবার উইম্বলডনে অবাক করা কাণ্ড ঘটছে প্রতি ম্যাচেই। সাধারণত উইম্বলডন এই সময়েই হয়ে থাকে, কিংবা জুলাইয়ের শেষ, আগস্টের শুরুতেই। গতবার যেহেতু করোনা মহামারীর জন্য স্থগিত হয়ে গিয়েছিল তাই এবার একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে। আর তাতেই সমস্যা কোর্টে খেলতে নেমে, তারকারা সবাই পা পিছলে পড়ে যাচ্ছেন। বৃষ্টি হচ্ছে এইসময়ে লন্ডনে, মাঝেমধ্যে হয়ে আবার বন্ধও হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু উইম্বলডন ঘাসের কোর্টের টেনিস আসর, সেই জন্য ঘাসের তলায় জল জমে থাকছে। সেই কারণে খেলতে নেমে পড়ে যাচ্ছেন মহারথীরা। এদিনও খেলার সময় মোট পাঁচ বার উইম্বলডনের সেন্টার কোর্টে পিছলে পড়ে গিয়েছেন নোভাক জকোভিচ। তা-ও সহজেই তৃতীয় রাউন্ডে উঠে গিয়েছেন সার্বিয়ান তারকা। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৩ হারিয়ে দিলেন তিনি। এই নিয়ে প্রতি বার সাক্ষাতেই হারালেন অ্যান্ডারসনকে। এর মধ্যে ২০১৮-র ফাইনালও রয়েছে। একদিন আগে কোর্টে পা পিছলে পড়ে চোট পেয়ে বিদায় নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। বুধবার বার বার পিছলে পড়লেন জোকারও। মার্গারেট কোর্টের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড এবারের উইম্বলডনেরও ছোঁয়া হল না সেরেনা উইলিয়ামসের। তিনি বিদায় নিয়েছেন উইম্বলডনের প্রথম রাউন্ডেই। প্রথম সেটে ৩–১ গেমে এগিয়ে যাওয়ার পর সেরেনা পিছলে পড়ে আহত হন। বাঁ পায়ের গোড়ালিতে চোট পান সেরেনা। এরপর সাসনোভিচ ৩–৩ করার পর আর চালিয়ে যেতে পারেননি সেরেনা।  কাঁদতে কাঁদতেই অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্ট ছেড়েছেন ৩৯ বছর বয়সী সেরেনা। উইম্বলডনে পা পিছলে গিয়েছে আদ্রিয়ান মানারিনোরও। নিজের ৩৩তম জন্মদিনে প্রতিদ্বন্দ্বী হিসেবে মানারিনো পেয়েছিলেন রজার ফেডেরারকে। প্রথম সেট হারলেও পরের দুই সেট জিতে এগিয়ে গিয়ে গিয়েছিলেন মানারিনো। চতুর্থ সেটে অবশ্য ঘুরে দাঁড়ান রজার। আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ৬–২ গেমে সেটটা জিতে সমতা ফেরান। দুর্ঘটনা ঘটে ওই সেট চলার সময়েই। রজার যখন ৪–২ গেমে এগিয়ে পা পিছলে কোর্টে পড়ে যান মানারিনো। হাঁটুতে প্রচণ্ড আঘাত পান, কোনও রকমে চতুর্থ সেট শেষ করলেও পঞ্চম সেট আর শুরু করতে পারেননি মানারিনো। চোটের কাছে হার মেনে ম্যাচ ছেড়ে দেন।    

```