Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেবজিৎ দারুণ ফর্মে, তবুও ইস্টবেঙ্গলে যোগ দিলেন ‘স্পাইডারম্যান’ সুব্রত

দ্য ওয়াল ব্যুরো: এস সি ইস্টবেঙ্গল দলে যে পজিশনে ভালমানের ফুটবলার দরকার, সেটা না করে আরও একজন গোলরক্ষক নিচ্ছে তারা। ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান খ্যাত কিপার সুব্রত পালকে নিল লাল হলুদ শিবির। তিনি হায়দরাবাদ এফসি থেকে লোনে রবি ফাউলারের দলে আসছে

দেবজিৎ দারুণ ফর্মে, তবুও ইস্টবেঙ্গলে যোগ দিলেন ‘স্পাইডারম্যান’ সুব্রত

শেষ আপডেট: 24 January 2021 12:10

দ্য ওয়াল ব্যুরো: এস সি ইস্টবেঙ্গল দলে যে পজিশনে ভালমানের ফুটবলার দরকার, সেটা না করে আরও একজন গোলরক্ষক নিচ্ছে তারা। ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান খ্যাত কিপার সুব্রত পালকে নিল লাল হলুদ শিবির। তিনি হায়দরাবাদ এফসি থেকে লোনে রবি ফাউলারের দলে আসছেন। আর ইস্টবেঙ্গল থেকে শঙ্কর রায় যাচ্ছেন হায়দরাবাদে। চলতি আইএসএলে ‘বিনিময় চুক্তি’ শুরু হয়েছে এবার থেকে। ইস্টবেঙ্গলের গোলের নিচে এ মরসুমে দুরন্ত খেলছেন দেবজিৎ মজুমদার। যদিও দেবজিৎ চোট পেয়ে গেলে সুব্রতর মতো অভিজ্ঞ এসে হাল ধরতে পারবেন। সেই কারণেই তারা নিল ভারতের প্রাক্তন গোলরক্ষককে। আবার এও ঠিক, সুব্রত তাঁর সেরা ফর্ম থেকে অনেক দূরে রয়েছে। স্বাভাবিক কারণেই রিফ্লেক্সও আগের মতো নেই তাঁর। চলতি আসরে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে হায়দরাবাদ দলে রিজার্ভ বেঞ্চে চলে গিয়েছেন সোদপুরের সুব্রত। তাঁর জায়গায় হায়দরাবাদে এখন নিয়মিত খেলছেন লক্ষীকান্ত কাট্টিমণি। চোট পাওয়ার পর ৩৪ বছর বয়সী গোলরক্ষককে আর প্রথম এগারোয় জায়গা দিতে পারেনি হায়দরাবাদ। শুরুতে ছ’টি ম্যাচ খেলে দুটিতে কোনও গোল খাননি সুব্রত। এমনকি ইস্টবেঙ্গল ম্যাচেও সুব্রত গোল খাননি। ইস্টবেঙ্গলে আগে ২০০৭-০৮  এবং ২০০৮-০৯ মরসুমে খেলেছিলেন সুব্রত,  আই লিগে সেরা গোলরক্ষকের পুরস্কারও পেয়েছিলেন, জিতেছিলেন ফেডারেশন কাপ। এই সুব্রতর সঙ্গে সংঘর্ষের কারণেই ফেড কাপে ব্রাজিলীয় জুনিয়রের মৃত্যু হয়। সেই আসর বসেছিল বেঙ্গালুরুর কান্তিরাম্ভা স্টেডিয়ামে। প্রসঙ্গত, আইএসএল-এর ইতিহাসে এর আগে মোট ৯১ ম্যাচ খেলেছেন সোদপুরের মিষ্টু। ২৮টি ম্যাচে কোনও গোল খাননি। চারটি দলের হয়ে খেলেছিলেন – মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং হায়দরাবাদ এফসি। এই প্রথম কলকাতার কোনও ক্লাবের হয়ে খেলবেন আইএসএল-এ। কিন্তু কোনওবারই প্লে অফে যেতে পারেননি। এবারও এসসি ইস্টবেঙ্গলের প্রথম চারে যাওয়া মুশকিল। ১৩ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে তারা ১১ দলের লিগে এখন দশম। যদিও চতুর্থ হায়দরাবাদের সঙ্গে পয়েন্টের পার্থক্য মাত্র পাঁচ।  বাকি সাতটি ম্যাচে চারটিতে জিততেই হবে, তা হলেই একমাত্র শেষ চারে যেতে পারে ফাউলারের দল। ১৩ ম্যাচে মাত্র ১১ গোল করেছে রবি ফাওলারের দল, যা নিয়ে চিন্তা।

```