Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ফরাসি ওপেনের ফাইনালে উঠে চমক ২২ বছরের গ্রিক তারকা চিচিপাসের

দ্য ওয়াল ব্যুরো: ফরাসি ওপেনে হয়তো নতুন ইতিহাস রচিত হতে চলেছে। শনিবার পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে খেলবেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। দুই মহাতারকার মধ্যে কে শেষমেশ জিতবেন, তা বলা কঠিনই। শুক্রবার যদিও ফরাসি ওপেনে গ্রিক টেনিস তারকা স্তেফা

ফরাসি ওপেনের ফাইনালে উঠে চমক ২২ বছরের গ্রিক তারকা চিচিপাসের

শেষ আপডেট: 11 June 2021 17:55

দ্য ওয়াল ব্যুরো: ফরাসি ওপেনে হয়তো নতুন ইতিহাস রচিত হতে চলেছে। শনিবার পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে খেলবেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। দুই মহাতারকার মধ্যে কে শেষমেশ জিতবেন, তা বলা কঠিনই। শুক্রবার যদিও ফরাসি ওপেনে গ্রিক টেনিস তারকা স্তেফানোস চিচিপাস ফাইনালে উঠে প্রমাণ করলেন তিনিও খেতাব জিততে পারেন। নাদাল হোক বা জকোভিচ, এঁরা তো প্রতিষ্ঠিত তারকা। এঁদের জয়গান সবাই গাইবেন, কিন্তু পিছিয়ে থেকে এসে চিচিপাস যদি ফরাসি ওপেনের নয়া সম্রাট হন, অবাক হওয়ার কিছু থাকবে না। https://twitter.com/AustralianOpen/status/1403398201651040257 প্রথম গ্রিক খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ৬-৩, ৬-৩, ৪-৬, ৪-৬, ৬-৩ গেমে জার্মানির অ্যালেক্সান্ডার জেরেভকে হারিয়েছেন ২২ বছরের তারকা। চিচিপাস অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ২ বার খেললেও ফাইনালে উঠতে পারেননি। ফরাসি ওপেনে সেই বাধা টপকালেন তিনি। প্রথম ২ সেটে জিতলেও জেরেভ ম্যাচে ফেরেন তৃতীয় এবং চতুর্থ সেটে। শেষ সেটে ৫-২ ফল থাকার সময় দীর্ঘক্ষণ লড়াই চলেছে। চিচিপাসের একের পর এক ম্যাচ পয়েন্ট ভাঙতে থাকেন জেরেভ। ম্যাচে ১১টি এস মারেন জার্মান তারকা। তবুও শেষ রক্ষা হয়নি।    

```