Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টে ৫০ শতাংশ দর্শকের অনুমতি ক্রিকেট অস্ট্রেলিয়ার

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার ক্রিকেট মাঠে ফিরছেন দর্শকরা। করোনা আবহে বেশ কয়েক মাস খেলাধুলো বন্ধ থাকার পরে ফের একবার তা শুরু হলেও দর্শক শূন্য মাঠে অনেক নিয়ম মেনে চলছে খেলা। দর্শকদের চিৎকারের জন্য ব্যবহার করা হচ্ছে সাউন্ড সিস্টেম। কিন্তু এবার ম

ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টে ৫০ শতাংশ দর্শকের অনুমতি ক্রিকেট অস্ট্রেলিয়ার

শেষ আপডেট: 10 November 2020 08:04

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার ক্রিকেট মাঠে ফিরছেন দর্শকরা। করোনা আবহে বেশ কয়েক মাস খেলাধুলো বন্ধ থাকার পরে ফের একবার তা শুরু হলেও দর্শক শূন্য মাঠে অনেক নিয়ম মেনে চলছে খেলা। দর্শকদের চিৎকারের জন্য ব্যবহার করা হচ্ছে সাউন্ড সিস্টেম। কিন্তু এবার মাঠে ফিরতে চলেছেন দর্শকরা। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে সিরিজ চলাকালীন মাঠে ঢুকতে পারবেন দর্শকরা। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ৫০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হবে। আইপিএল শেষ হলে সংযুক্ত আরব আমিরশাহী থেকেই অস্ট্রেলিয়া রওনা দেবেন বিরাটরা। সেখানে চারটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি ২০ ম্যাচের সিরিজ খেলার কথা তাঁদের। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে প্রথম টেস্ট। আর প্রথম টেস্টই দিন-রাতের টেস্ট। সেই উপলক্ষ্যে এই মাঠে ৫০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনিতেও একই নিয়ম চলবে। এই মাঠে দুটি একদিনের ম্যাচ, দুটি টি ২০ ম্যাচ ও একটি টেস্ট হবে। প্রতিটি খেলায় ৫০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হবে। ক্যানবেরার মানুকা ওভালে হবে একটি একদিনের ম্যাচ ও একটি টি ২০। সেখানেও একই নিয়ম। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দেখার জন্য মাত্র ২৫ শতাংশ দর্শকই ঢুকতে পারবেন। অবশ্য সবথেকে বেশি দর্শক মাঠে ঢুলতে পারবেন ব্রিসবেনের গাব্বাতে। সেখানে ৭৫ শতাংশ দর্শক বসে খেলা দেখতে পারবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, “অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট, সিডনি ও ক্যানবেরাতে ৫০ শতাংশ দর্শক খেলা দেখতে পারবেন। বক্সিং ডে টেস্টে সব মিলিয়ে ২৫ শতাংশ টিকিট দেওয়া হবে। অর্থাৎ প্রতিদিন ২৫ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। তবে চতুর্থ টেস্ট উপলক্ষ্যে ব্রিসবেনের গাব্বাতে সবথেকে বেশি দর্শক ঢোকার অনুমতি দেওয়া হবে। সেখানে ৭৫ শতাংশ দর্শক খেলা দেখতে পাবেন।” জানা গিয়েছে, মেলবোর্নে এমনিতেই সবথেকে বেশি দর্শক ধরে বলে সেখানে শতাংশের হিসেব কম। মোট দর্শকের সংখ্যা দেখলে দেখা যাবে প্রতিটা ম্যাচে প্রায় একই সংখ্যক দর্শক মাঠে ঢুকতে পারবেন। কিন্তু মেলবোর্নে ১ লাখ দর্শক ধরে। তাই সেখানে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিলেই অন্য মাঠে তা ৫০ বা ৭৫ শতাংশের কাছাকাছি হয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

```