Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বল গড়াচ্ছে বাউন্ডারিতে, ফিল্ডার তখন জার্সি পরছেন! দেখুন সেই মজার ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: যত কান্ড যেন আবুধাবিতে! এই কয়েকদিন আগেই আস্ত একজন ক্রিকেটারকে মেরে ফেলেছিল কারোর একটা টুইট। পরে জানা যায়, ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড সেদিন মাঠেই ছিলেন। এমনকি ব্যাটিং করেছিলেন ভালই। সপ্তাহ ঘুরল না, তার মধ্যে আরও এ

বল গড়াচ্ছে বাউন্ডারিতে, ফিল্ডার তখন জার্সি পরছেন! দেখুন সেই মজার ভিডিও

শেষ আপডেট: 2 February 2021 17:28

দ্য ওয়াল ব্যুরো: যত কান্ড যেন আবুধাবিতে! এই কয়েকদিন আগেই আস্ত একজন ক্রিকেটারকে মেরে ফেলেছিল কারোর একটা টুইট। পরে জানা যায়, ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড সেদিন মাঠেই ছিলেন। এমনকি ব্যাটিং করেছিলেন ভালই। সপ্তাহ ঘুরল না, তার মধ্যে আরও এক কান্ড, সেই আবুধাবিতে টি ১০ মশলা ক্রিকেট লিগে। টিম আবুধাবি বনাম নর্দার্ন ওয়ারিয়র্সের ম্যাচে মজার একটা ঘটনা ঘটেছে। এমন ঘটনা দেখা যায়নি ক্রিকেটে। বাউন্ডারির দিকে বল গড়াচ্ছে, সেইসময় ওই ফিল্ডার জার্সি পরছেন। এমন ঘটনা পাড়ার ক্রিকেটে দেখা যায়। এই মজার কাজটি করেছেন আরব আমীরশাহির ক্রিকেটার রোহান মোস্তাফা, যিনি টিম আবুধাবির হয়ে খেলেন। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করছিলেন তিনি, এমন সময় জেমি ওভারটনের বলে উইকেটে থাকা নর্দার্ন ওয়ারিয়র্সের ব্যাটসম্যান ওয়াসিম মহম্মদ বল পাঠালেন মোস্তাফার দিকে। মোস্তাফা ফিল্ডিং করে বল উইকেটে ফেরত পাঠাবেন কি, জার্সি পরতেই ব্যস্ত ছিলেন তিনি! বাউন্ডারি লাইনের ধারে খালি গায়েই দাঁড়িয়েছিলেন, কেউ সেটি নজরও করেনি। যখন দেখা গেল বল তাঁর পাশ দিয়ে বাউন্ডারি চলে যাচ্ছে, সেইসময় নির্লিপ্তভাবে তাঁকে বলটিকে কুড়িয়ে আনতে দেখা যায়। https://twitter.com/iamraahul3/status/1356267566587473926 মোস্তাফার এই কান্ড দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছেন দুই দলের ক্রিকেটাররাই। কারণ তাঁরা এর আগে এমন দৃশ্য দেখেনি ক্রিকেট মাঠে। শেষমেশ ম্যাচ জিতেছে নর্দার্ন ওয়ারিয়র্স। শেষ বলে দুই রান দরকার ছিল। ওই দুই রান নিয়েই দলকে জিতিয়েছেন ক্যারিবিয়ান তারকা রভম্যান পাওয়েল। টিম আবুধাবির অধিনায়ক লুক রাইটের আক্ষেপ তো ছিলই, কারণ ওই বাউন্ডারি আটকে দিলেই খেলার পরিণতি কী হতো, কেই বা জানে! এর আগে এই লিগে দেখা গিয়েছে নিকোলাস পুরানের ধুন্ধুমার ব্যাটিং কিংবা পারনেলের হ্যাটট্রিক, তবে সবকিছুকে ছাপিয়ে মোস্তাফার এই বাউন্ডারি মিস, যে দেখেছে, সে ভুলবে না।  

```