Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকার টোয়েন্টি ২০ লিগে দল কিনছেন শাহরুখ, নাইটদের পা পড়বে মার্কিন মুলুকে

দ্য ওয়াল ব্যুরো: ভারতে কিং খানের দল অধিক জনপ্রিয়। আইপিএলে তাদের দলের ব্র্যান্ডিং বাজার বেশ ভাল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তারা রীতিমতো সফল। গত মরসুমে তারা চ্যাম্পিয়নও হয়েছিল। সাউথ আফ্রিকা ক্রিকেট লিগেও শাহরুখ খানের দল রয়েছে। টোয়েন্টি ২০

আমেরিকার টোয়েন্টি ২০ লিগে দল কিনছেন শাহরুখ, নাইটদের পা পড়বে মার্কিন মুলুকে

শেষ আপডেট: 1 December 2020 12:27

দ্য ওয়াল ব্যুরো: ভারতে কিং খানের দল অধিক জনপ্রিয়। আইপিএলে তাদের দলের ব্র্যান্ডিং বাজার বেশ ভাল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তারা রীতিমতো সফল। গত মরসুমে তারা চ্যাম্পিয়নও হয়েছিল। সাউথ আফ্রিকা ক্রিকেট লিগেও শাহরুখ খানের দল রয়েছে। টোয়েন্টি ২০ লিগে কিং খানের দলের শেষ নেই। বিগ ব্যাশ লিগে যদিও কোনও দল কেনেননি। তার মধ্যেই যদিও আমেরিকান টোয়েন্টি ২০ লিগেও কেকেআর খেলতে যাবে। তারা ওই লিগে নামবে অন্য দল নিয়ে, কিন্তু ব্র্যান্ডিং নেম সেই একই খাকবে। মার্কিন লিগেও বড় বিনিয়োগ করতে চলেছে শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। কিং খানের দলের সঙ্গে নাইটদের দলে অংশীদার রয়েছেন শিল্পপতি বেঙ্কি মাইশোর, কিংবা চিত্রতারকা জুহি চাওলা। আইপিএলের ধাঁচে এবার মার্কিন মুলুকেও বড়সড় টি-২০ টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজ। আমেরিকায় ধীরে ধীরে ক্রিকেটেরও প্রসার বাড়ছে। সেটি মাথায় রেখে ওই কোম্পানিও দল কিনতে আগ্রহী হয়েছে। আমেরিকায় লস এঞ্জেলস শহরের ফ্রাঞ্চাইজি কিনতে চায় তারা। ইতিমধ্যেই ওই ক্রিকেট সংস্থার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে কিং খানের কোম্পানি।  এই লিগে সরাসরি কোনও দলের মালিকানা তারা পাবে না। গোটা টুর্নামেন্টের একটা নির্দিষ্ট পরিমাণ অংশীদার হতে হবে নাইটদের। আপাতত এই লিগকে আর্থিক সাহায্য এবং ক্রিকেট সম্পর্কিত পরামর্শ দেবে নাইট শিবির। পরে কোনও একটি দলের দায়িত্ব তাদের দেওয়া হতে পারে। মার্কিন ক্রিকেট লিগে ৬০ থেকে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। যার একটা বড় অংশ দেবে নাইট রাইডার্স। এই লিগেই খেলবে এই ফ্রাঞ্চাইজির চতুর্থ দলটি। নাইট রাইডার্স সিইও বেঙ্কি মাইশোর বলেছেন, ‘‘আমরা বেশ কয়েক বছর ধরেই নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছি। আমেরিকার ক্রিকেটের দিকেও নজর আছে। আমাদের মনে হচ্ছে মেজর ক্রিকেট লিগে খেললে কিংবা অর্থ ঢাললে আমরা লাভবান হবো।’’

```