Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

কেকেআরের পার্টিতে ক্রিকেটারদের স্ত্রীদের মাদক নিতে দেখেছি, বিস্ফোরক অভিযোগ শার্লিন চোপড়ার

দ্য ওয়াল ব্যুরোঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের সঙ্গে মাদক যোগ নিয়ে একের পর এক নাম উঠে আসছে। এবার সেই মাদক যোগের অভিযোগ উঠল ক্রিকেটারদের স্ত্রীদের বিরুদ্ধে। অভিযোগ তুললেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। তাঁর অভিযো

কেকেআরের পার্টিতে ক্রিকেটারদের স্ত্রীদের মাদক নিতে দেখেছি, বিস্ফোরক অভিযোগ শার্লিন চোপড়ার

শেষ আপডেট: 24 September 2020 13:39

দ্য ওয়াল ব্যুরোঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের সঙ্গে মাদক যোগ নিয়ে একের পর এক নাম উঠে আসছে। এবার সেই মাদক যোগের অভিযোগ উঠল ক্রিকেটারদের স্ত্রীদের বিরুদ্ধে। অভিযোগ তুললেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। তাঁর অভিযোগের তালিকায় রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের স্ত্রীরা। তবে নির্দিষ্ট করে কারও নাম বলেননি শার্লিন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগের কথা বলেন শার্লিন। সেখানে তিনি বলেন, ম্যাচ শেষ হওয়ার পরে ফ্র্যাঞ্চাইজিদের তরফে যে পার্টি দেওয়া হত, সেখানেই মাদকের কারবার চলত। ওয়াশরুমের মধ্যে ক্রিকেটারদের স্ত্রীদের মাদক নিতে তিনি দেখেছেন বলে জানিয়েছেন শার্লিন। অভিনেত্রীর অভিযোগ, “একবার আমি কলকাতায় গিয়ে কেকেআরের একটি ম্যাচ দেখেছিলাম। ম্যাচের শেষে পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে সব বিখ্যাত ক্রিকেটার ও তাঁদের স্ত্রীরা ছিলেন। আমি অনেক মজা করেছিলাম। কিন্তু ক্লান্ত হয়ে যাওয়ায় আমি ওয়াশরুমে যাই আর সেখানেই অবাক হয়ে যাই। আমি গিয়ে দেখি মহিলাদের ওয়াশরুমের মধ্যে ক্রিকেটারদের স্ত্রীরা মাদক নিচ্ছেন। আমাকে দেখে ওনারা হাসেন। আমিও হেসে বেরিয়ে চলে আসি। আমি বুঝতে পারি ভুল জায়গায় চলে এসেছি। এই ধরনের পার্টি একের পর এক চলত।” শার্লিন আরও বলেছেন, “আমি যদি পুরুষদের ওয়াশরুমে যেতাম তাহলে হয়তো একই দৃশ্য আমি দেখতে পেতাম।” কোনও নির্দিষ্ট ক্রিকেটার বা তাঁর স্ত্রীর নাম না বললেও শার্লিন জানিয়েছেন, তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে এই কাজে সাহায্য করতে রাজি। এই বিষয়ে অবশ্য এনসিবির তরফেও কিছু জানানো হয়নি। আইপিএল শুরু হওয়ার পর থেকেই এই পার্টির উন্মাদনা রয়েছে। প্রতিটি ম্যাচের শেষে এই পার্টির চল ছিল। সেখানে ক্রিকেটারদের সঙ্গে বিনোদন জগতের সেলিব্রিটিদেরও দেখা যেত। উদ্দাম নাচগান চলত। তবে প্রথম কিছু মরসুমের পর থেকে এই পার্টির বিষয়ে রাশ কষে বিসিসিআই। গত কয়েক মরসুম ধরে অনেক ফ্র্যাঞ্চাইজিই ম্যাচের পরে পার্টি বন্ধ করে দেয়। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্সও রয়েছে। চলতি মরসুমে করোনা সংক্রমণের জন্য আবু ধাবিতে হচ্ছে আইপিএল। সেখানে ক্রিকেটার থেকে শুরু করে সবাইকে বায়ো বাবলের মধ্যে থাকতে হচ্ছে। তাই ম্যাচের পরে কোনও পার্টির প্রশ্নই নেই। তবে এর মধ্যেই মাদক যোগ নিয়ে শার্লিন চোপড়ার মন্তব্যে আলোড়ন শুরু হয়েছে ক্রিকেট জগতেও।

```