Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দুবাইয়ে বার্থডে সেলিব্রেশন সাক্ষীর, ধোনিদের সঙ্গে যোগ দিলেন সানিয়া-শোয়েব

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শেষ হয়ে গেলেও এখনও সংযুক্ত আরব আমিরশাহিতেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সেখানেই স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন করেছেন তিনি। মেয়ে জিভাকে নিয়ে সাক্ষীর জন্মদিনে অনেক আনন্দ করতে দেখা গিয়েছে মাহিকে। আর এই সেলিব্রেশনে তাঁরা এক ছ

দুবাইয়ে বার্থডে সেলিব্রেশন সাক্ষীর, ধোনিদের সঙ্গে যোগ দিলেন সানিয়া-শোয়েব

শেষ আপডেট: 21 November 2020 09:00

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শেষ হয়ে গেলেও এখনও সংযুক্ত আরব আমিরশাহিতেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সেখানেই স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন করেছেন তিনি। মেয়ে জিভাকে নিয়ে সাক্ষীর জন্মদিনে অনেক আনন্দ করতে দেখা গিয়েছে মাহিকে। আর এই সেলিব্রেশনে তাঁরা এক ছিলেন না। তাঁদের যোগ দেন এক তারকা দম্পতি। ভারতের এক নম্বর মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা ও তাঁর স্বামী পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককেও দেখা যায় সেলিব্রেশনের অংশ হতে। বৃহস্পতিবার সাক্ষীর ৩২ তম জন্মদিন পালন করা হয় দুবাইয়ে। সেই জন্মদিনের একটা ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন সানিয়া। সেখানে তাঁর সঙ্গে শোয়েব, সাক্ষী, ধোনি ছাড়াও ছিলেন তাঁর বোন আনম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ফান টাইমস’। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। অর্থাৎ এই মুহূর্তে তাঁর খেলাধুলো খুবই কম। এমনিতেই ১৪ মাস পরে আইপিএলে মাঠে নেমেছিলেন তিনি। যদিও এই মরসুম ভাল যায়নি তাঁর। ব্যাট হাতেও তেমন কিছু খেলতে পারেননি মাহি। কিছু ম্যাচে একটা-দুটো ঝলক ছাড়া শান্তই ছিল ধোনির ব্যাট। এই প্রথম বার আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। তাতে অবশ্য বিন্দুমাত্র চিন্তিত নন ধোনি। আগামী মরসুমে ফের ভাল ফলের আশায় তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সামনের বারও তিনি আইপিএল খেলবেন বলে জানিয়েছেন। অন্যদিকে সবে পাকিস্তান সুপার লিগে খেলে দুবাইয়ে ফিরেছেন শোয়েব মালিক। তাঁর দল পেশোয়ার জালমি এলিমিনেটর ১ খেলে বিদায় নিয়েছে। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই দুবাইয়ে রয়েছেন সানিয়া। বিয়ের পর থেকে অবশ্য দুবাইকেই নিজেদের বাড়ি বানিয়ে ফেলেছেন শোয়েব-সানিয়া। আর সেখানেই রয়েছেন ধোনি-সাক্ষীও। তাই সাক্ষীর জন্মদিনে চুটিয়ে সেলিব্রেশন করলেন তাঁরা।

```