Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশ ঝিঙ্গান মোহনবাগানে, ৫ বছরের ‘রেকর্ড’ চুক্তিতে সই জাতীয় দলের ডিফেন্ডারের

দ্য ওয়াল ব্যুরোঃ অবশেষে অপেক্ষার অবসান। কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে-মোহনবাগানে সই করলেন জাতীয় দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। সূত্রের খবর, ক্লাবের সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে তাঁর। এমনকি ভারতীয় ফুটবলারদের মধ্যে সবথেকে বেশি দর নাকি পেয়

সন্দেশ ঝিঙ্গান মোহনবাগানে, ৫ বছরের ‘রেকর্ড’ চুক্তিতে সই জাতীয় দলের ডিফেন্ডারের

শেষ আপডেট: 26 September 2020 06:33

দ্য ওয়াল ব্যুরোঃ অবশেষে অপেক্ষার অবসান। কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে-মোহনবাগানে সই করলেন জাতীয় দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। সূত্রের খবর, ক্লাবের সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে তাঁর। এমনকি ভারতীয় ফুটবলারদের মধ্যে সবথেকে বেশি দর নাকি পেয়েছেন সন্দেশ। তিনি এবার তাঁর দর দিয়েছিলেন ৩ কোটি টাকা। অতটা না দিলেও ৫ বছরের জন্য নাকি প্রায় ১০ কোটি টাকা দেওয়া হচ্ছে সন্দেশকে, এমনটাই ক্লাবসূত্রে খবর। অবশ্য এই বিষয়ে এখনও এটিকে-মোহনবাগান বা সন্দেশের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে ক্লাবসূত্রে খবর, চুক্তি পাকা। শুধু তা ঘোষণার অপেক্ষা। সন্দেশের যোগদান নিয়ে এর আগেও অনেকবার জল্পনা শোনা গিয়েছে। কিন্তু মোহনবাগান কর্তারা কোনও বিবৃতি দেননি। তাঁদের যুক্তি ছিল, চুক্তি হলেই সবাই সবটা জানতে পারবেন। তবে মোহনবাগানের হাঁড়ির খবর নিজেই টুইট করে জল্পনা বাড়ান মিনার্ভা পাঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজ। গত ৯ সেপ্টেম্বর তিনি টুইট করে জানান, ‘‘সবুজ মেরুন সমর্থকদের জন্য ভাল খবর, তাঁরা পাঁচ বছরের চুক্তিতে পেয়ে যাচ্ছে সন্দেশ ঝিঙ্গানকে। ওয়াহ কী দারুণ সই!’ গত বছর সেপ্টেম্বর মাসেই গুয়াহাটিতে জাতীয় শিবিরে থাকার সময় চোট পান সন্দেশ। তারপর থেকেই কেরালা তাঁর সার্ভিস পায়নি। সেই কারণেই কেরালা চলতি মাসেই টুইট করে জানিয়ে দেয়, এবার আমাদের সঙ্গে নেই সন্দেশ, ওকে চাইছে ইস্টবেঙ্গল, হয়তো কলকাতাতেই দেখা যেতে পারে ওঁকে। কিন্তু সন্দেশের সঙ্গে এটিকে-মোহনবাগান কর্তারা যোগাযোগ রাখছিলেন শুরু থেকেই। তাদের কাছে এই নামী ডিফেন্ডারের দাবি ছিল তিন কোটি টাকা। তাই নিয়েই আলোচনা চলছিল। অবশেষে চুক্তি পাকা হয়েছে বলে খবর। এদিকে অনেক চেষ্টা করেও সন্দেশকে পাওয়া যাবে না ধরে নিয়ে লাল হলুদ কর্তারা আরও তিন তারকার সঙ্গে কথা বলেছেন। সেই তালিকায় রয়েছেন নারায়ণ দাস, আনাস এথোডিকা, জেজে লালপেখুয়ার সঙ্গে। ২৭ বছরের ঝিঙ্গানও চুপ নিজের চুক্তি নিয়ে। বাগান সূত্রে জানা গিয়েছে, দলের তরফে ঘোষণা না হওয়া পর্যন্ত নিজে কিছু বলছেন না সন্দেশ।  এদিকে আজই আবাসিক শিবির করতে গোয়া রওনা দিলেন এটিকে-মোহনবাগানের ফুটবলাররা। হাসিমুখে কলকাতা বিমানবন্দরে দেখা যায় প্রবীর দাসদের। চুক্তি ঘোষণা হয়ে গেলে সন্দেশও যোগ দেবেন শিবিরে, এমনটাই জানা গিয়েছে। https://twitter.com/atkmohunbaganfc/status/1309715552915644416?s=19  

```