Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঠের বাইরেও নায়ক, সরকারকে পাশে নিয়ে সেনেগালে হাসপাতাল গড়ছেন সাদিও মানে

দ্য ওয়াল ব্যুরো: নিজের জীবনটাই কষ্টে ভরা, কত দুঃখ, বেদনা জয় করে তিনি আজ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, বিশ্বের অধিকাংশ ফুটবলার তা জানেন। সেই কারণেই সাদিও মানের প্রতি তামাম ফুটবল বিশ্বের একটা আলাদা শ্রদ্ধার জায়গা রয়েছে। সাদিও মানেরা আছেন বল

মাঠের বাইরেও নায়ক, সরকারকে পাশে নিয়ে সেনেগালে হাসপাতাল গড়ছেন সাদিও মানে

শেষ আপডেট: 12 June 2021 14:37

দ্য ওয়াল ব্যুরো: নিজের জীবনটাই কষ্টে ভরা, কত দুঃখ, বেদনা জয় করে তিনি আজ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, বিশ্বের অধিকাংশ ফুটবলার তা জানেন। সেই কারণেই সাদিও মানের প্রতি তামাম ফুটবল বিশ্বের একটা আলাদা শ্রদ্ধার জায়গা রয়েছে। সাদিও মানেরা আছেন বলেই পৃথিবী এখনও এত সুন্দর। এখনও মানুষের প্রতি মানুষের প্রতি বিশ্বাস রয়েছে। একটা সময় বুট কেনার সামর্থ্য পর্যন্ত ছিল না মানের। তাঁর বাবা ছিলেন মসজিদের ইমাম। মুসলিম ধর্মাবলম্বী এই উইঙ্গার দু’বছর আগে ফিফার ব্যালন ডি’অর বাছাই তালিকায় চলে এসেছিলেন। লিভারপুল দলে কোচ প্রথম যে নামটি লেখেন, সেটি মানেরই। যে দলের প্রতি খেলেন, সেই দলের হয়ে প্রাণও দিয়ে দিতে পারেন। করোনা যুদ্ধে সব তারকা যখন নিজেদের মতো করে সহায়তা করছেন, মানের পরিকল্পনা ছিল আরও বড়। অনেকের অনেক অর্থ থাকে, কিন্তু মন থাকে না সাহায্য করার। মানে সেদিক থেকে আলাদা। বরাবরই তিনি প্রমাণ করেছেন সেটি। https://twitter.com/PR_Senegal/status/1403136424963104769 দানশীল ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী হিসেবে তাঁর খ্যাতি আছে। এবার আরেকটি জনকল্যাণমূলক কাজে নেমে ‍পড়েছেন লিভারপুলের নামী ফরোয়ার্ড। সেনেগালে নিজের শহর বাম্বালিতে একটি হাসপাতাল নির্মাণের প্রজেক্টে সেনেগালের সরকারের সঙ্গে কাজে নেমে পড়েছেন সাদিও মানে। এই হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়ে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সলের সঙ্গে সাক্ষাৎ করেন লিভারপুল তারকা। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে সেনেগাল সরকারই। নিজেদের অফিশিয়াল টুইটার পেজে প্রেসিডেন্ট সল ও মানের বৈঠকের কয়েকটি ছবি পোস্ট করে হাসপাতাল নির্মাণের পরিকল্পনার বিষয়টি জানানো হয়। খুব দ্রুতই হাসপাতালের কাজ শুরু হয়ে যাবে। মানেই হাসপাতাল তৈরিতে সিংহভাগ অর্থ প্রদান করবেন বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট।

```