Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইসিসি-র হল অব ফেমে স্থান পেলেন ভিনু মানকাদ, উচ্ছ্বসিত শচীন, সানিরা

দ্য ওয়াল ব্যুরো: এ যে বড়ই গর্বের এক মুহূর্ত। নিজের দক্ষতা দেখাতে থাকলে কে যে কিভাবে তার স্বীকৃতি পান, কেউ জানে না। তবে এও ঠিক, বেঁচে থাকতে যে সম্মান পাওয়া উচিত, সেটি যদি মরনোত্তর হয়, তা হলে সেটি ঠিক বিচার নয়। তবুও বিশ্ব ক্রিকেট নিয়ামক সং

আইসিসি-র হল অব ফেমে স্থান পেলেন ভিনু মানকাদ, উচ্ছ্বসিত শচীন, সানিরা

শেষ আপডেট: 14 June 2021 18:42

দ্য ওয়াল ব্যুরো: এ যে বড়ই গর্বের এক মুহূর্ত। নিজের দক্ষতা দেখাতে থাকলে কে যে কিভাবে তার স্বীকৃতি পান, কেউ জানে না। তবে এও ঠিক, বেঁচে থাকতে যে সম্মান পাওয়া উচিত, সেটি যদি মরনোত্তর হয়, তা হলে সেটি ঠিক বিচার নয়। তবুও বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা যখন সেই স্বীকৃতি কিংবা সম্মান প্রদান করে, সেটি বাকিদের থেকে ব্যতিক্রম তো বটেই। আইসিসি এই সম্মান দিয়েছে পাঁচটি যুগ থেকে মোট দশজন ক্রিকেটারকে। সেই তালিকায় ভারতের এই প্রাক্তন অলরাউন্ডারের অন্তর্ভূক্তি নিঃসন্দেহে প্রাপ্তির। https://twitter.com/ICC/status/1404400822440677377 ওই তালিকাতেই বিশ্বযুদ্ধোত্তর পর্বে ‘হল অফ ফেম’-এ জায়গা পেয়েছেন ভিনু। এছাড়া বাকি ৯ জন হলেন- মন্টি নোবেল, অব্রে ফকনার, লিয়েরি কনস্ট্যানটাইন, স্ট্যান ম্যাককাবে, টেড ডেক্সটার, বব উইলিস, ডেসমন্ড হেইনস, কুমার সাঙ্গাকারা এবং অ্যান্ডি ফ্লাওয়ার। https://twitter.com/ICC/status/1404083715639291909 সবমিলিয়ে এখনও পর্যন্ত আইসিসির ‘হল অফ ফেম’-এ মোট ক্রিকেটারের সংখ্যা ১০৩ বিসিসিআইও এই খবরটি জানিয়ে টুইট করেছে। এমনকি মানকাদকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে টুইট করতে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারকেও। তিনি লিখেছেন, “গ্রেট ভিনুজি আইসিসির ‘হল অফ ফেম’-এ যুক্ত হতে দেখে খুবই ভাল লাগছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন।” এই খবরে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুনীল গাভাসকারসহ আরও নামী সব প্রাক্তনরাও।    

```