Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতালি ফিরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন রোনাল্ডো, গুরুতর অভিযোগ মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী স্বাস্থ্যবিধি মানেননি? এই নিয়ে সমানে আলোচনা চলছে পর্তুগাল জাতীয় দলে কিংবা জুভেন্টাস দলেও। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ফিট ফুটবলারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় অনেকেই বিস্মিত। তাঁর হয়তো কোনও উ

ইতালি ফিরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন রোনাল্ডো, গুরুতর অভিযোগ মন্ত্রীর

শেষ আপডেট: 17 October 2020 13:16

দ্য ওয়াল ব্যুরো : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী স্বাস্থ্যবিধি মানেননি? এই নিয়ে সমানে আলোচনা চলছে পর্তুগাল জাতীয় দলে কিংবা জুভেন্টাস দলেও। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ফিট ফুটবলারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় অনেকেই বিস্মিত। তাঁর হয়তো কোনও উপসর্গ নেই, কিন্তু তবুও বলা হচ্ছে তিনি কী করে কোভিড পজিটিভ হতে পারেন! এই নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে রোনাল্ডোর বিপক্ষে। ইতালির ক্রীড়া মন্ত্রী ভিনচেঞ্জো স্পাদাফোরা সেই দেশের এক জনপ্রিয় দৈনিকে বলেছেন, ‘‘ক্রিশ্চিয়ানো কোনও সময়েই স্বাস্থ্যবি্ধির তোয়াক্কা করেননি, যার ফলেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এই সময়ে বিভিন্ন স্থানে গিয়েছেন, পার্টি করেছেন, এমনকি বান্ধবীকে এনগেজমেন্ট রিং পরিয়েছেন, সবটাই করেছেন এই পরিস্থিতির মধ্যে।’’ বিশ্ব ফুটবলের সুপারস্টার যদিও এই অভিযোগকে পাত্তা দিতে চাননি। তিনি জানিয়েছেন, ‘‘আমি যা করেছি, সবটাই স্বাস্থ্যবিধি মেনে, দলের কর্তাদের সঙ্গে আলোচনা করেই। আমি নিজে থেকে কোনও সিদ্ধান্ত নিইনি, আমার নামে যা বলা হচ্ছে তা সবৈব মিথ্যে।’’ পর্তুগালের হয়ে খেলতে গিয়েই করোনায় আক্রান্ত হন রোনাল্ডো। প্রথমে জানা গিয়েছিল পর্তুগালে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকবেন তিনি। কিন্তু ইতালিতে এই কোয়ারেন্টিনে থাকতে হয় ১০ দিন। এই সময়ে ইতালির ঘরোয়া সিরি লিগে জুভেন্টাসের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি। ইতালিতে রোনাল্ডো ফিরেছেন নিজের ব্যক্তিগত বিমানে। সেইসময় কেউ ছিল না তাঁর সঙ্গে। জুভেন্টাস ক্লাবের সদস্য-সমর্থকরা আশা করছেন, যেহেতু রোনাল্ডো ইতালিতে চলে এসেছেন, সেই কারণে ২৮ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামতে পারবেন রোনাল্ডো। নিজের কোয়ারেন্টিন–জীবন নিয়ে ৩৫ বছরের কিংবদন্তি বলেন, ‘‘আমি বাড়িতে এক ফ্লোরে আছি, আমার সন্তানেরা আরেকটিতে। আগামী ১০দিন এভাবেই চলবে। ওদের ছেড়ে থাকা কঠিন। কিন্তু নিয়ম তো মানতেই হবে।’’ করোনার সময়ে কী কী করছেন, তা নিয়েও কথা বলেছেন পর্তুগিজ সুপারস্টার। তিনি জানিয়েছেন, ‘‘আমি বছরের বেশিরভাগ দিনই সূর্যস্নান করে থাকি। সূর্য আমাদের অনেক উপকার করে। ভিটামিন সি, ডি, ওমেগা ৩, সেলেনিয়াম নিচ্ছি, হালকা শারীরিক কসরত তো আছেই। লোকে হয়তো এটা খুব পছন্দ করে না, তবে হাঁটাও অনেক গুরুত্বপুর্ণ। আর রাতের ঘুম তো ওষুধ। আলো নিভিয়ে ৮ থেকে ৯ ঘন্টা আমি নিয়মিত ঘুমাই। ভাল থাকতে দরকার, এটা করতেই হবে।’’ ইতিমধ্যেই রোনাল্ডোর দুইবার পরীক্ষা হয়ে গিয়েছে, এবার মাঠে নামার ৭ দিন আগে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হওয়ার কাগজ পাঠাতে হবে উয়েফার কাছে। তবেই মিলবে মাঠে নামার ছাড়পত্র। এই কারণেই দেশে না থেকে ব্যক্তিগত বিমানে জুভেন্টাসে চলে এসেছেন সুপারস্টার। এদিকে ইতালি ক্রীড়ামন্ত্রী পরিষ্কার বলেছেন, ‘‘এ সময় রোনাল্ডোর ইতালিতে ফেরা উচিত ছিল না মোটেই। তিনি আরও কিছুদিন পর্তুগালে অপেক্ষা করতে পারতেন। আমি জানি না তিনি স্বাস্থ্য বিভাগের অনুমতি নিয়েছেন কিনা!’’ জুভেন্টাস মহাতারকা অবশ্য এই অভিযোগকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ‘‘ওরা বলছে আমি নাকি নিয়ম ভেঙেছি। আমি দলের সঙ্গে কথা বলেই যা করার করেছি। আমি কোনও নিয়ম ভাঙিনি। ঠিকঠাক মেনে চলার দায়িত্বটা আমাদের সকলেরই। সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে।’’

```