Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

এখনও ফিট নন, এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকেও ছিটকে গেলেন ফেডেরার

দ্য ওয়াল ব্যুরো: পরপর দু’বার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। তারপর থেকে ক্রমাগত রিহ্যাব করছেন তিনি। চেষ্টা করছেন কোর্টে ফেরার। কিন্তু এখনও ফিট হতে পারেননি ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার ফেডেরার। আর তাই এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকেও ছিটকে

এখনও ফিট নন, এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকেও ছিটকে গেলেন ফেডেরার

শেষ আপডেট: 28 December 2020 03:21

দ্য ওয়াল ব্যুরো: পরপর দু’বার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। তারপর থেকে ক্রমাগত রিহ্যাব করছেন তিনি। চেষ্টা করছেন কোর্টে ফেরার। কিন্তু এখনও ফিট হতে পারেননি ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার ফেডেরার। আর তাই এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকেও ছিটকে গেলেন তিনি। খেলা শুরু করার পরে এই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে দেখা যাবে না রজারকে। সোমবার টুর্নামেন্টের উদ্যোক্তাদের তরফে এই কথা জানানো হয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে কোর্টের বাইরে ফেডেরার। কিন্তু আগামী বছর শুরু হতে চলা মরসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামে নাম ছিল তাঁর। ২০২১ সালে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন। সেই টুর্নামেন্ট থেকেও নাম তুলে নিয়েছেন ৩৯ বছরের এই সুইস কিংবদন্তি। ২০০০ সাল থেকে এখনও পর্যন্ত সব কটি অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছেন তিনি। জিতেছেন ছ’বার। অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান ক্রেইগ টিলে জানিয়েছেন, “গ্র্যান্ড স্ল্যামের ধকল নেওয়ার মতো নিজেকে তৈরি করার সময় পায়নি রজার। ২০২১ সালে মেলবোর্নে আসতে পারবে না বলে রজার খুব দুঃখ প্রকাশ করেছে। আমরা ওকে শুভেচ্ছা জানাই যাতে খুব তাড়াতাড়ি ও কোর্টে ফিরতে পারে। ২০২২ সালে মেলবোর্নে রজারকে দেখার অপেক্ষায় থাকলাম আমরা।” শেষবার গত জানুয়ারি মাসে এই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেই নোভাক জোকোভিচের কাছে হেরেছিলেন ফেডেরার। তারপর থেকে আর কোনও টুর্নামেন্টে অংশ নেননি তিনি। তারপরেই অবশ্য কোভিড সংক্রমণের কারণে বন্ধ হয়ে যায় খেলাধুলো। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনে খেলা দেখার জন্য ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন। যাতে দর্শক আসতে পারেন, তার জন্যই তিন সপ্তাহ পিছিয়ে ফেব্রুয়ারিতে করা হয়েছে এই টুর্নামেন্টের আয়োজন। ফেডেরার টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় তাঁর জায়গায় প্রাক্তন এক নম্বর তথা পাঁচ বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট ব্রিটেনের অ্যান্ডি মারেকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয়েছে।

```