Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

জাদেজাকে তলোয়ার উপহার সিএসকের, দলের ‘রাজপুত ছেলেকে’ শুভেচ্ছা ধোনি শিবিরের

দ্য ওয়াল ব্যুরোঃ হাফসেঞ্চুরি বা সেঞ্চুরি করার পরে অন্য ব্যাটসম্যানরা যখন শূন্যে লাফিয়ে উঠে কিংবা ব্যাট তুলে সেলিব্রেট করেন, তখন তাঁকে দেখা যায় ব্যাটকে তলোয়ারের মতো চালাচ্ছেন। তাঁর এই ইউনিক সেলিব্রেশনেই নিজের রাজপুত সত্ত্বার পরিচয় দেন ভারতীয়

জাদেজাকে তলোয়ার উপহার সিএসকের, দলের ‘রাজপুত ছেলেকে’ শুভেচ্ছা ধোনি শিবিরের

শেষ আপডেট: 18 September 2020 01:45

দ্য ওয়াল ব্যুরোঃ হাফসেঞ্চুরি বা সেঞ্চুরি করার পরে অন্য ব্যাটসম্যানরা যখন শূন্যে লাফিয়ে উঠে কিংবা ব্যাট তুলে সেলিব্রেট করেন, তখন তাঁকে দেখা যায় ব্যাটকে তলোয়ারের মতো চালাচ্ছেন। তাঁর এই ইউনিক সেলিব্রেশনেই নিজের রাজপুত সত্ত্বার পরিচয় দেন ভারতীয় দল তথা আইপিএলে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। আর তাই জাদেজাকে আইপিএল শুরু হওয়ার আগেই উপহার হিসেবে একটা তলোয়ার দিল চেন্নাই সুপার কিংস। এই উপহার পেয়ে অভিভূত জাড্ডু। বৃহস্পতিবার চেন্নাই দলের তরফে এই উপহার দেওয়া হয় জাদেজাকে। কোচ স্টিফেন ফ্লেমিং জাদেজাকে উপহারটি দেন। উপস্থিত ছিলেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তলোয়ারটির রং সোনালি। তার নীচে জাদেজার নামের সঙ্গে লেখা রয়েছে ‘দ্য রাজপুত বয়’। এছাড়া তার নীচে লেখা রয়েছে আইপিএলে জাদেজার কৃতিত্বের কথা। সেখানে লেখা, “একমাত্র ভারতীয় প্লেয়ার যিনি ১০০-র বেশি উইকেট ও ১৯০০-র বেশি রান করেছেন। আইপিএলে বাঁ-হাতি স্পিনারদের মধ্যে সবথেকে বেশি ১০৮ উইকেটও নিয়েছেন জাদেজা।” নিজের টুইটারে এই উপহারের ছবি শেয়ার করেছেন জাড্ডু। সেখানে ফ্লেমিং ও ধোনির সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। সেইসঙ্গে এই উপহার নেওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে জাদেজা লিখেছেন, “চেন্নাই সুপার কিংস দলকে ধন্যবাদ আমাকে এই উপহার দিয়ে সম্মান জানানোর জন্য। এই ফ্র্যাঞ্চাজির জন্য খেলা একটা সম্মান যেটা আমি উপভোগ করি। সিজনের জন্য মুখিয়ে রয়েছি।” https://twitter.com/imjadeja/status/1306546986863259648?s=19 চেন্নাই দলের জন্য বরাবরই খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার জাদেজা। লোয়ার মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান, মিডল ওভারে একজন দক্ষ বোলার ও একজন বিশ্বমানের ফিল্ডার তিনি। তাই ধোনির দলে জাদেজা অটোমেটিক চয়েজ। তাঁকে যে কোনও কাজে চোখ বন্ধ করে বিশ্বাস করেন মাহি। বহু ম্যাচে তিনি হলুদ জার্সির মান রেখেছেন। এই মরসুমে জাদেজার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, রায়না দেশের ফিরে এসেছেন। সেক্ষেত্রে ধোনির অন্যতম ভরসা হবেন রায়না। হরভজন সিং না যাওয়ায় স্পিন বিভাগে ইমরান তাহিরের সঙ্গ দিতে হবে তাঁকেই। তাই এবার আরও বেশি দায়িত্ব নিতে হতে পারে তাঁকে। তার আগেই হয়তো সেই কারণেই তিনি দলে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিল চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

```