Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থক হিসেবে রামোসের মতো দেখতে যুবক! গুজবে তোলপাড় ফুটবল দুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: সার্জিও রামোস তুমিও! এমনিতেই তিনি বিতর্কের কেন্দ্রে রয়েছেন। অনেকেই বলছেন, সার্জিও রামোস এবার রিয়াল মাদ্রিদের মায়া ত্যাগ করে চলে যেতে পারেন লিভারপুলে বা নেইমারের পিএসজি-তে। এই নিয়ে জল্পনা বাড়ছেই। মেসি বার্সেলোনা ছাড়লে যেরকম

ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থক হিসেবে রামোসের মতো দেখতে যুবক! গুজবে তোলপাড় ফুটবল দুনিয়া

শেষ আপডেট: 9 January 2021 17:10

দ্য ওয়াল ব্যুরো: সার্জিও রামোস তুমিও! এমনিতেই তিনি বিতর্কের কেন্দ্রে রয়েছেন। অনেকেই বলছেন, সার্জিও রামোস এবার রিয়াল মাদ্রিদের মায়া ত্যাগ করে চলে যেতে পারেন লিভারপুলে বা নেইমারের পিএসজি-তে। এই নিয়ে জল্পনা বাড়ছেই। মেসি বার্সেলোনা ছাড়লে যেরকম অবাক করার মতো বিষয়, তেমনি রামোস রিয়াল ত্যাগ করলে একই বিষয়। তিনিও প্রায় ঘরের ছেলে রিয়ালের। এরকম একটি জল্পনা ও বিতর্কের মধ্যেই রয়েছেন রিয়াল সুপারস্টার। তারপরেই তাঁকে ঘিরে শুরু হয়েছে একটি অন্য জল্পনা, সেটি নিয়েও ফুটবলমহলে নানা সন্দেহ, অবিশ্বাসের বাতাবরণ। আমেরিকার ওয়াশিংটনে ক্যাপিটল হিলে সহিংস বিক্ষোভ দেখিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা, সেটির সঙ্গেই জড়িয়ে গেছে রামোসের নাম! ক্যাপিটল হিলের ঘটনার সঙ্গে রিয়াল ডিফেন্ডার ও অধিনায়কের মিল খুঁজতে কষ্ট করে দেখতে হবে না। সাদা চোখে মনেই হবে, ওই তো রামোস, তিনি এখানে কী করছেন? বিক্ষোভের সময়ে এক ব্যক্তির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যাঁর চেহারার সঙ্গে রিয়াল তারকার হুবহু মিল। এমনকি রামোসও যে বিষয়টি নিয়ে ওয়াকিবহাল, সেটি তাঁর ফ্যান পেজগুলিতে দেখা যাবে। সেখানে ওই ছবিটিকে রেখে বলা হয়েছে এটা অন্য কেউ। বিশ্বে একটি বিষয় কথিত রয়েছে, এক ব্যক্তির সঙ্গে বিশ্বে একাধিক ব্যক্তির চেহারা ও মুখের মিল থাকে। কিন্তু সেটি যে এভাবে মিলে যাবে, কেউ কল্পনাই করতে পারেনি। তার থেকে বড় কথা, মাঠে যেরকম সার্জিও অ্যাংরি ইয়ং ম্যান ইমেজ নিয়ে থাকেন, এক্ষেত্রেও বিক্ষোভকারীর মুখের জ্যামিতি মিলে গিয়েছে। মাথায় টুপি, চোখে চশমা, সবেতেই তাঁর সঙ্গে রামোসের মিল। এই ছবি প্রকাশ পেতেই বিশ্ব ফুটবলে আলোড়ন শুরু হয়ে যায়। এই ছবিটি ঘিরে এত রিটুইট হয়েছে যে রামোসের কাছেও নিশ্চয়ই পৌঁছে গিয়েছে এই বিক্ষোভকারীর অবয়ব। ছবিটির সঙ্গে রামোসের মিল খুঁজে নিয়েছেন মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার সহযোগী প্রতিষ্ঠান রেডিও মার্কারের ধারাভাষ্যকার হোসে সেগুরা। ছবিটি টুইটারে দিয়ে ক্যাপশনে রামোসকে ট্যাগ করে সেগুরা মজা করে লিখেছেন, ‘‘চুক্তি পুননর্বকিরণের জন্য রামোস নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছেন!’’ ফেসবুকে স্প্যানিশ লিগের খেলা যিনি সঞ্চালনা করেন, সেই জো মরিসনও কৌতুক করেছেন এ নিয়ে। ছবিটি টুইট করে লিখেছেন, ‘‘ সার্জিও রামোস রিয়াল মাদ্রিদের অনুশীলনে ছিলেন না। তিনি ক্যাপিটল হিলে ছিলেন!’’ পাশে দুটি হাসির ইমোজি।      

```