Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

যে প্রসঙ্গে মেসি ও কোহলির মিল খুঁজে বের করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা একটু হলেও ব্যতিক্রমী। তিনি এমনকিছু বিষয় নিয়ে মুখ খোলেন, যেগুলি বাকিরা তেমন ভাবেন না। সেই কারণে ধারাভাষ্য দেওয়ার সময় তাঁর নানা দৃষ্টান্ত শ্রোতাদের আকর্ষণ করে থাকে। এক্ষেত্রে তিনি মি

যে প্রসঙ্গে মেসি ও কোহলির মিল খুঁজে বের করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক

শেষ আপডেট: 9 June 2021 13:59

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা একটু হলেও ব্যতিক্রমী। তিনি এমনকিছু বিষয় নিয়ে মুখ খোলেন, যেগুলি বাকিরা তেমন ভাবেন না। সেই কারণে ধারাভাষ্য দেওয়ার সময় তাঁর নানা দৃষ্টান্ত শ্রোতাদের আকর্ষণ করে থাকে। এক্ষেত্রে তিনি মিল খুঁজে বের করেছেন লিওনেল মেসি ও বিরাট কোহলির। বার্সেলোনার হয়ে মেসি বারবার সফল হলেও দেশের জার্সিতে বড় কোনও সাফল্য দেশকে এনে দিতে পারেননি। সেরকমই কোহলির ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ তিনি আইসিসি ট্রফিতে দলকে এখনও খেতাব এনে দিতে ব্যর্থ হয়েছেন। কোহলির নেতৃত্বে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। হেরেছে পাকিস্তানের কাছে। এরপর ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। আরও আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হারে অস্ট্রেলিয়ার কাছে। মেসির ক্ষেত্রেও একই বিষয়। তিনি কিংবদন্তি, কত সব সাফল্য পেয়েছেন, পাচ্ছেনও। কিন্তু দেশকে বিশ্বকাপ নয়, এমনকি বড় কোনও ট্রফি এনে দিতে ব্যর্থ। রামিজ রাজা এ প্রসঙ্গে জানিয়েছেন, চাপের মধ্যে রান করা, দলকে সফলতা এনে দেওয়াই একজন ভাল নেতার গুনের পরিচয়। ভারতের এক টিভি সাক্ষাৎকারে রামিজ বলেছেন,  ‘‘স্যার ভিভিয়ান রিচার্ডসকে দেখুন, তিনি বড় মঞ্চে সব সময় পারফর্ম করতেন। সেভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও কোহলির সামনে বড় সুযোগ সেঞ্চুরি করে দলকে শিরোপা জেতানোর।’’ পাক প্রাক্তন অধিনায়কের মতে, ‘‘কোহলি এখনই কিংবদন্তি, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানোটা হবে কোহলির মুকুটে আরেকটি পালকের সংযোজন। বিরাটের সামর্থ্য রয়েছে, শুধু ঠান্ডা মাথায় আসল কাজটি সারতে হবে।’’ মেসি নিয়ে রাজার অভিমত, ‘‘মেসিও অনেক বড়মাপের তারকা। কিন্তু ওঁর মনোভাব বড় মঞ্চের পক্ষে ঠিকঠাক নয়, না হলে এতদিনে দেশকে চ্যাম্পিয়ন করার মতো পারফরম্যান্স করতে পারত।’’  

```