Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ফিরে কেন কাটেননি ‘ক্যাঙারু কেক’, হর্ষ ভোগলেকে সাক্ষাৎকারে জানালেন রাহানে

দ্য ওয়াল ব্যুরো: ভারতের একটা তরুণ ও অনভিজ্ঞ দল নিয়ে অস্ট্রেলিয়ার মাঠে তাদের টেস্ট সিরিজ হারিয়ে এসেছেন। তবুও কত স্বাভাবিক অজিঙ্ক্যা রাহানে। তিনি এসে এমন কোনও কথা বলেননি, যাতে মনে হবে অহংবোধ চুঁইয়ে পড়ছে। এমনকি যেদিন ঘরে ফিরলেন, সেদিন পাড়ার বা

দেশে ফিরে কেন কাটেননি ‘ক্যাঙারু কেক’, হর্ষ ভোগলেকে সাক্ষাৎকারে জানালেন রাহানে

শেষ আপডেট: 30 January 2021 12:50

দ্য ওয়াল ব্যুরো: ভারতের একটা তরুণ ও অনভিজ্ঞ দল নিয়ে অস্ট্রেলিয়ার মাঠে তাদের টেস্ট সিরিজ হারিয়ে এসেছেন। তবুও কত স্বাভাবিক অজিঙ্ক্যা রাহানে। তিনি এসে এমন কোনও কথা বলেননি, যাতে মনে হবে অহংবোধ চুঁইয়ে পড়ছে। এমনকি যেদিন ঘরে ফিরলেন, সেদিন পাড়ার বাসিন্দারা রাহানেকে বরণ করে নিয়ে ক্যাঙারু কেকের আয়োজন করেছিলেন। পরিকল্পনা ছিল, ওই কেক নিজে হাতে কেটে সেটি স্ত্রী ও কন্যার মুখে তুলে দেবেন। কাছের বন্ধুদের এমন আবদার মানেননি ভারতের সফল অধিনায়ক। রাহানে জানিয়ে দিয়েছিলেন, তিনি ওই কাজ করবেন না। কিন্তু কেন সেটি পালন করেননি, সেটি বলেননি। https://twitter.com/bhogleharsha/status/1355345017766780933 অবশেষে প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে ভিডিও কলের মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রাহানে জানিয়েছেন, তিনি ওই কাজ মন থেকেই করেননি। তিনি বলেছেন, ‘‘ক্যাঙারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু। আমি ওটা কখনওই করতে চাইনি। সবসময় প্রতিপক্ষকে সম্মান দিতে হয়। তা আপনি যতই ম্যাচ জিতুন কিংবা ইতিহাস তৈরি করুন। প্রতিপক্ষ এবং তাঁদের দেশকে সবসময় সম্মান জানানো উচিত। আর তাই আমি ওই কেকটি কাটার সিদ্ধান্ত থেকে সরে আসি।’’ রাহানের এই কথা শুনে নেটিজেনদের একাংশ তাঁর প্রতি আরও শ্রদ্ধায় নত হয়েছেন।  অনেকেই বলেছেন, রাহানে আপনি যত না বড় ক্রিকেটার, তার চেয়েও ভাল একজন মানুষ। যিনি অন্য দেশকে সম্মান দিতে পারেন, তিনি নিজের দেশকেও গর্বিত করতে পারেন। এই কারণেই রাহানে আরও বেশি করে পূজিত হচ্ছেন।        

```