Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গেইল কবে নামবেন, উঠছে প্রশ্ন, জবাবও দিলেন ক্যাপ্টেন

দ্য ওয়াল ব্যুরো : ‘দ্য বস’ খ্যাত ক্রিস গেইল কবে নামবেন আইপিএল, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, আইপিএলে যেহেতু বিনোদনের ক্রিকেট, সেখানে গেইলের মতো বিগহিটাররা ক্রিজে দাঁড়িয়ে গ্যালারিতে বল পাঠাবেন, তা চোখের পক্ষে দারুণ আরাম।

গেইল কবে নামবেন, উঠছে প্রশ্ন, জবাবও দিলেন ক্যাপ্টেন

শেষ আপডেট: 26 September 2020 11:23

দ্য ওয়াল ব্যুরো : ‘দ্য বস’ খ্যাত ক্রিস গেইল কবে নামবেন আইপিএল, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, আইপিএলে যেহেতু বিনোদনের ক্রিকেট, সেখানে গেইলের মতো বিগহিটাররা ক্রিজে দাঁড়িয়ে গ্যালারিতে বল পাঠাবেন, তা চোখের পক্ষে দারুণ আরাম। তাই গেইলকে ফেরাতে হবে, খেলাতে হবে ম্যাচে, এমন দাবি উঠছে সোশ্যাল সাইটে।  ইতিমধ্যেই এক সপ্তাহ হয়ে গেল আইপিএলের। কোটিপতি লিগে কিংস ইলেভেন পাঞ্জাবও দুটি ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু সেই খেলায় প্রথম একাদশে স্থান হয়নি ক্যারিবিয়ান মহাতারকার। যিনি ব্যাটিং করা মানেই অফুরন্ত বিনোদন। রবিবার তৃতীয় ম্যাচে পাঞ্জাব খেলতে নামবে, সেই ম্যাচে কী গেইল নামবেন? সেই নিয়ে দলের নেতা লোকেশ রাহুল জানিয়েছেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ উইনার ক্রিস গেইল। তাঁকে না খেলানোর সিদ্ধান্ত আমাদের জন্য অনেক কঠিন। লকডাউনের পরে গেইল যেভাবে প্রত্যাবর্তন করেছে, ব্যাটিং করছে, দিনে দিনে আরও ফিট হচ্ছে। নেট প্র্যাকটিসে ব্যাটে-বলে দারুণ সংযোগ করছে। টুর্নামেন্টের একটা পর্যায়ে গিয়ে অনেক বড় ভূমিকা পালন করতে হবে ওকে। আমাদের ভীষণ দরকার হবে গেইলকে।’’ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে হারিয়েছে কিংস ইলেভেন। সেই ম্যাচে রোমহর্ষক ইনিংস খেলেছেন রাহুল, তাঁর ক্যাপ্টেনস নক-এ সব কিছু ঢাকা পড়ে গিয়েছে। তিনিও ম্যাচ শেষে সেদিন বলেছিলেন, ‘‘গেইলকে আমরা ঠিক সময়েই ব্যবহার করব, তাঁকে বসিয়ে রাখা কঠিন সিদ্ধান্ত, তবুও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়।’’ পাশাপাশি এও মনে করিয়ে দিয়েছেন, দলে ফিট ক্রিকেটারের গ্রহণযোগ্যতা আগে দরকার। কারণ এই ক্রিকেট অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে হয়, তাই জয়-পরাজয়ও দ্রুত ঠিক হয়ে যায়। গেইল হয়তো ব্যাটিং অভিজ্ঞতার সঙ্গে করে দেবেন, কিন্তু ফিল্ডিংয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকলে দল সার্বিকভাবে ডুবতে পারে, সেটাই কথা প্রসঙ্গে বুঝিয়ে দিয়েছেন দলের ক্যাপ্টেন লোকেশ রাহুল।

```