Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পিটারসেনের ‘ভারত বন্দনা’য় মুগ্ধ মোদী পালটা টুইটে করলেন প্রশংসা

দ্য ওয়াল ব্যুরো: সারা দেশ এই মুহূর্তে কৃষক আন্দোলন নিয়ে গর্জে উঠেছে। তার মধ্যে নজর ঘোরালেন ইংল্যান্ডের নামী প্রাক্তন তারকা কেভিন পিটারসেন। করোনা সংক্রমণ রুখতে ভারত যে উদ্যোগ গ্রহণ করছে, তার প্রশংসা করলেন টুইট করে। আর সেটাই বিশেষভাবে নজর করে

পিটারসেনের ‘ভারত বন্দনা’য় মুগ্ধ মোদী পালটা টুইটে করলেন প্রশংসা

শেষ আপডেট: 4 February 2021 17:03

দ্য ওয়াল ব্যুরো: সারা দেশ এই মুহূর্তে কৃষক আন্দোলন নিয়ে গর্জে উঠেছে। তার মধ্যে নজর ঘোরালেন ইংল্যান্ডের নামী প্রাক্তন তারকা কেভিন পিটারসেন। করোনা সংক্রমণ রুখতে ভারত যে উদ্যোগ গ্রহণ করছে, তার প্রশংসা করলেন টুইট করে। আর সেটাই বিশেষভাবে নজর করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পালটা টুইটে তাঁর প্রশংসা করেছেন। কোভিড ভ্যাকসিন থেকে শুরু করে  বিশ্বের বহু দেশকে ওষুধপত্র, চিকিৎসার সরঞ্জামও পাঠানো হয়েছে ভারত থেকে। সব থেকে প্রাসঙ্গিকভাবে উঠে আসছে কোভিড ভ্যাকসিন নিয়ে ভারতের তৎপরতা। এর মধ্যেই গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাতেও ভ্যাকসিন পাঠানো হয়েছে। সেই ছবি টুইট করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওই টুইট যে পিটারসেন দেখেছিলেন, তা পরিষ্কার। https://twitter.com/narendramodi/status/1356980689531400192 টুইটারে ইংল্যান্ডের প্রাক্তন মহাতারকা লিখেছেন, ‘‘ভারতের উদারতা এবং মহত্ত্ব প্রতিদিনই বাড়ছে। আমার অন্যতম প্রিয় দেশ।” কেপি-র ওই টুইট দেখে পালটা লেখেন ভারতের প্রধানমন্ত্রী। মোদী লেখেন, ‘‘ভারতের প্রতি আপনার ভালবাসা দেখে আমি খুব খুশি হয়েছি। আমরা বিশ্বাস করি গোটা বিশ্ব আমাদের পরিবার। করোনার বিরুদ্ধে লড়াইকে আরও জোরালো করতে আমাদের ভূমিকা আরও জোরদার করতে চাই।’’          

```