Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মোহনবাগানের বিদেশিদের মধ্যে অচেনা শুধু ব্র্যাড ইনম্যান

দ্য ওয়াল ব্যুরো : আইএসএলের জন্য মোহনবাগানের সাতজন বিদেশি কোটার ফুটবলারের চুক্তি সম্পন্ন হয়ে গেল। নতুন বিদেশি হিসেবে সোমবার চূড়ান্ত হলেন অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোয়ার ক্লাবের মিডফিল্ডার ব্র্যাড ইনম্যান। ২৮ বছরের এই ফুটবলারের সম্পদ হল দুরন্ত গত

মোহনবাগানের বিদেশিদের মধ্যে অচেনা শুধু ব্র্যাড ইনম্যান

শেষ আপডেট: 21 September 2020 13:22

দ্য ওয়াল ব্যুরো : আইএসএলের জন্য মোহনবাগানের সাতজন বিদেশি কোটার ফুটবলারের চুক্তি সম্পন্ন হয়ে গেল। নতুন বিদেশি হিসেবে সোমবার চূড়ান্ত হলেন অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোয়ার ক্লাবের মিডফিল্ডার ব্র্যাড ইনম্যান। ২৮ বছরের এই ফুটবলারের সম্পদ হল দুরন্ত গতি ও ড্রিবলিং। তিনি ইংল্যান্ডের নিউ ক্যাসল ইউনাইটেড অ্যাকাডেমির ফসল। ইনম্যান স্কটল্যান্ড যুব দলের হয়ে দাপটে খেলেছেন। তাঁকে আনা হচ্ছে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা খরচ করে।  ইনম্যানই শুধুমাত্র ভারতে খেলার অভিজ্ঞতা নেই, না হলে বাকি ছয় বিদেশির সকলের এ দেশে খেলার জ্ঞান রয়েছে। বাকি ছয় ফুটবলারের সম্পর্কেও জানানো হল। রয় কৃষ্ণ : ৩৩ বছর বয়সী ফিজির জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। আইএসএলে অভিষেক করেই ২১টি ম্যাচে ১৫টি গোল ও ছয়টি তাঁর পাস থেকে গোল হয়েছে। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন। দাম প্রায় সাড়ে চার কোটি। ডেভিড উইলিয়ামস: ৩২ বছরের এই অস্ট্রেলীয় ফুটবলার সেই দেশের সব যুব দলেই খেলেছেন। অস্ট্রেলিয়ার নামী লিগে খেলেছেন দাপটের সঙ্গে। যদিও ওয়েলিংটন ফোনিষ্ক ক্লাবের হয়ে দারুণ খেলেন, সেইসময় তাঁর জুটি জমেছিল রয় কৃষ্ণের সঙ্গেই। গতবার অভিষেক আইএসএলে ১৮ ম্যাচে সাতটি গোল ছিল তাঁর। চোটের জন্য কিছু ম্যাচ খেলতে পারেননি, তাঁর পজিশন সেন্টার ফরোয়ার্ড। তিনি প্রায় চার কোটির ফুটবলার। এডু গার্সিয়া : ভারতে পা দেওয়ার আগে তিনি খেলেছেন স্প্যানিশ লিগেই। ভারতে প্রথম বেঙ্গালুরুর হয়ে খেলেন। ওই মরসুমে তাঁর খেলা দেখে একটি চিনের ক্লাব তাঁকে সই করায়। আইএসএলে এখনও পর্যন্ত ৩৬টি ম্যাচে গোল করেছেন ১১টি। তিনি মাঠে থাকা মানে অন্য ফুটবলারের ওয়ার্কলোড নিয়ে নেন। লেফট উইংয়ে খেলেন, বাজারে দাম সাড়ে তিন কোটি টাকা। জাবি হার্নান্ডেজ: এই স্প্যানিশ মিডফিল্ডার স্পেন যুব দলের হয়ে টানা খেলেছেন। রিয়াল মাদ্রিদ যুব দলে খেলেছেন তিনবছর। রিয়ালের বি টিমেও খেলেছেন নিয়মিত। আইএসএলে করেছেন ২০ ম্যাচে দুই গোল, কিন্তু তাঁর ঠিকানা লেখা পাসে গোল করেন সতীর্থরা। বলের দখল নিতেও তিনি সিদ্ধহস্ত। এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিও হাবাস তাঁকে উইংয়েও ব্যবহার করতে পারেন। তাঁর দর বাজারে সাড়ে চার কোটি। তিরি: দীর্ঘকায় ডিফেন্ডার, দলকে ভরসা দিতে নিজেকে উজার করে দেবেন। ২৯ বছরের ছয় ফুটের এই ডিফেন্ডার আইএসএলে বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি ৭২টি ম্যাচ খেলেছেন তিনি। আইএসএলে এটি তাঁর ষষ্ঠ মরসুম। ভারতে আসার আগে খেলেছেন অ্যাটলেটিকো বি দলের হয়ে। কোচ হাবাসের পছন্দের ফুটবলার। একেবারেই কার্ড প্রবণ নন, যাঁর বাজার মূল্য সাড়ে তিন কোটি। কার্ল ম্যাকহিউ : এটিকে-মোহনবাগানের রক্ষণের আরও এক সেরা স্তম্ভ। তিনি ২৭ বছরের ছয় ফুট উচ্চতার আইরিশ ডিফেন্ডার। স্কটিশ লিগে নিয়মিত খেলেছেন, এমনকি আয়ারল্যান্ড যুব দলের হয়ে বিশ্বকাপও খেলেছেন। ডিফেন্সের যে কোনও জায়গায় তিনি খেলতে পারেন। দারুণ কার্যকরি সেন্ট্রাল ব্যাক।

```