Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মারাদোনার শরীরে মাদকের কোনও চিহ্ন ছিল না, ফাঁস ফুটবল ঈশ্বরের অটোপসি রিপোর্ট

দ্য ওয়াল ব্যুরো: দিয়েগো মারাদোনার মৃত্যু রহস্য শেষ হয়েও হচ্ছে না শেষ! প্রতিদিন কিছু না কিছু রহস্য ফাঁস হচ্ছে। তিনি কীভাবে মৃত্যুবরণ করলেন, কেন তিনি চলে গেলেন অকালে, এই নিয়ে গভীর রহস্য দানা বাঁধছে। সেদিনও বলা হয়েছিল, মারাদোনা একবার পড়ে যাওয়

মারাদোনার শরীরে মাদকের কোনও চিহ্ন ছিল না, ফাঁস ফুটবল ঈশ্বরের অটোপসি রিপোর্ট

শেষ আপডেট: 23 December 2020 17:25

দ্য ওয়াল ব্যুরো: দিয়েগো মারাদোনার মৃত্যু রহস্য শেষ হয়েও হচ্ছে না শেষ! প্রতিদিন কিছু না কিছু রহস্য ফাঁস হচ্ছে। তিনি কীভাবে মৃত্যুবরণ করলেন, কেন তিনি চলে গেলেন অকালে, এই নিয়ে গভীর রহস্য দানা বাঁধছে। সেদিনও বলা হয়েছিল, মারাদোনা একবার পড়ে যাওয়ার পরে তাঁর মাথায় স্ক্র্যান করা হয়নি। অনাদরে ছিলেন জীবনের শেষ প্রান্তে এসে, দেখার কেউ ছিল না। থাকলেও তাঁরা নিজের লোক নন, ব্যক্তিগত চিকিৎসক, কিংবা আইনজীবিরা। আর দু’দিন বাদেই ফুটবল ঈশ্বর-এর মৃত্যুর একমাস পূর্ণ হবে। গত ২৫ নভেম্বর তাঁর জীবনাবসান হয় বুয়েনস আয়ার্সে নিজ বাসভবনে। তাঁর চলে যাওয়ার এক মাস পরে প্রকাশ পেয়েছে তাঁর অটোপসি রিপোর্ট। এই রিপোর্টেই জানা গিয়েছে, মারাদোনার শরীরে কোনও মাদক বা ড্রাগের নমুনা মেলেনি। যে মাসে মারা গিয়েছেন, সেই নভেম্বরের শুরুতেই মস্তিষ্কে অস্ত্রোপচার করে জমাট বাধা রক্ত বের করা হয়েছিল দিয়েগোর। ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। ডিসেম্বরের শুরুতেই প্রাথমিকভাবে অটোপসি রিপোর্টে দেখা যায়, দিয়েগো ঘুমের মধ্যে চলে গেলেও মূলতঃ অ্যাকিউট পুলমোনারি অ্যাডেমায় আক্রান্ত হয়েছিলেন, মানে ফুসফুস অস্বাভাবিকভাবে ফুলে উঠেছিল। ফুসফুসে তরলের পরিমাণ বেড়ে যায়, এটা হয় তাঁর হৃদযন্ত্রের কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার দরুণ। মারাদোনার টক্সিকোলোজি রিপোর্টের দেখা গিয়েছে, তাঁর শরীরে কোনও অ্যালকোহল কিংবা অবৈধ কোনও ধরনের ড্রাগের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে একটা ওষুধের অস্তিত্ব পাওয়া গিয়েছে, সাইকোট্রফিক ড্রাগ। যেটা বিষন্নতা এবং হতাশা থেকে মুক্তির জন্য দেওয়া হয়েছিল কিংবদন্তিকে। টক্সিকোলজি রিপোর্টে আরও জানা গিয়েছে, তাঁর হৃদযন্ত্র এবং ফুসফুসই শুধু নয়, মারাদোনার কিডনি এবং লিভারও পুরোপুরি অকেজো হয়ে গিয়েছিল। মৃত্যুর পর তাঁর হার্টের যে অবস্থা দাঁড়িয়েছিল, রিপোর্টে দেখা গিয়েছে, সেটি সুস্থ মানুষের হার্টের প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। সেই কারণেই তাঁর চিকিৎসক সম্প্রতি বলেছেন, দিয়েগো শরীরের প্রতি এতটাই অযত্ন দেখিয়েছেন, এই মৃত্যু তাই আত্মহত্যারই শামিল।

```