Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পোলার্ডের মৃত্যু গুজব নিয়ে উত্তাল ক্রিকেট দুনিয়া, পরে জানা যায়, তিনি সেইসময় ছিলেন মাঠেই!

দ্য ওয়াল ব্যুরো: আচমকা ইন্টারনেটে ছড়িয়ে গিয়েছিল, কাইরন পোলার্ডের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সেই নিয়ে তোলপাড় হয়ে যায় ক্রিকেট দুনিয়া। সবাই খোঁজ নিতে শুরু করেন আদৌ কি সত্যি এই খবরটি। এর আগে বহুবার হয়েছে, জীবন্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে প্র

পোলার্ডের মৃত্যু গুজব নিয়ে উত্তাল ক্রিকেট দুনিয়া, পরে জানা যায়, তিনি সেইসময় ছিলেন মাঠেই!

শেষ আপডেট: 30 January 2021 13:42

দ্য ওয়াল ব্যুরো: আচমকা ইন্টারনেটে ছড়িয়ে গিয়েছিল, কাইরন পোলার্ডের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সেই নিয়ে তোলপাড় হয়ে যায় ক্রিকেট দুনিয়া। সবাই খোঁজ নিতে শুরু করেন আদৌ কি সত্যি এই খবরটি। এর আগে বহুবার হয়েছে, জীবন্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে প্রযুক্তি। একবার সুরেশ রায়নার ক্ষেত্রেও এমন ঘটেছিল। পরে রায়না নিজেই টুইট করে জানান, ‘‘আমি সুস্থ ও জীবিতই রয়েছি, কেউ এভাবে মৃত্যু খবরের গুজব রটাবেন না।’’ একই ঘটনা ঘটেছে ক্যারিবিয়ান তারকা মুম্বই ইন্ডিয়ান্সের স্তম্ভ পোলার্ডের ক্ষেত্রেও। ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, তাঁর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পরে জানা যায় তিনি দিব্যি মাঠে ক্রিকেট খেলছেন। আবুধাবিতে টি-টেন লিগের ম্যাচে মাঠে ব্যস্ত ছিলেন পোলার্ড, এর মধ্যে ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনার ভিডিও। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে, ওই গাড়িতে ছিলেন পোলার্ড। এই নিয়ে ক্রিকেট দুনিয়া উত্তাল হয়ে ওঠে। https://twitter.com/T10League/status/1355406873659248640 অথচ মজার বিষয়,  পোলার্ড তখন মাঠে ক্রিকেট খেলছিলেন! একেবারে বহাল তবিয়তে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার! আবুধাবিতে টি-টেন লিগে পোলার্ডের দল ডেকান গ্ল্যাডিয়েটর্স তখন পুনে ডেভিলসের বিপক্ষে ম্যাচ খেলছিল। পোলার্ড ছিলেন দলের নেতৃত্বে। মাঠে পোলার্ডের উপস্থিতি ছাড়াও পোলার্ডের মৃত্যুর গুজব ছড়ানো ভিডিওটিতে যে তিনি গাড়িতে ছিলেন না, তা একটু ভালভাবে লক্ষ্য করলেই বোঝা যায়। ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে বাংলাদেশ সফরে যাননি পোলার্ড, খেলছেন টি-টেন লিগে। এখন পর্যন্ত অবশ্য টি-টেন টুর্নামেন্টেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পোলার্ড।    

```