Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘‘আমার নায়ক আর নেই,’’, আবেগঘন পোস্টে জানালেন ব্যথিত সৌরভ

দ্য ওয়াল ব্যুরো: বরাবর বলতেন, আমার নায়ক একজনই, দিয়েগো মারাদোনা। নিজের খুব ইচ্ছে ছিল একবার আর্জেন্টিনায় মারাদোনার দেশে যাওয়ার। একবার বলেছিলেন, ‘‘আমি যদি ২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ দেখতে যেতে পারতাম, তা হলে পাশেই তো আর্জেন্টিনা, ঠিক ঘুরে আসত

‘‘আমার নায়ক আর নেই,’’, আবেগঘন পোস্টে জানালেন ব্যথিত সৌরভ

শেষ আপডেট: 25 November 2020 19:19

দ্য ওয়াল ব্যুরো: বরাবর বলতেন, আমার নায়ক একজনই, দিয়েগো মারাদোনা। নিজের খুব ইচ্ছে ছিল একবার আর্জেন্টিনায় মারাদোনার দেশে যাওয়ার। একবার বলেছিলেন, ‘‘আমি যদি ২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ দেখতে যেতে পারতাম, তা হলে পাশেই তো আর্জেন্টিনা, ঠিক ঘুরে আসতাম।’‘ সেই ইচ্ছে, ইচ্ছেই থেকে গেল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর মনে হয় কোনওদিন আর্জেন্টিনা যাওয়ার ইচ্ছে হবে না। কারণ যে মানুষটি আর্জেন্টিনার মতো দেশকে বিশ্ব মানচিত্রে নতুনভাবে চিনিয়েছিলেন, তিনিই নেই। আর কী বলতে পারেন সৌরভ? সেই কারণেই প্রথম যখন রাতে খবরটি শুনলেন সঙ্গে সঙ্গে আবেগঘন টুইট করেছেন মহারাজ। লিখেছেন, ‘‘আমার নায়ক আর নেই।  উনি শান্তিতে ঘুমোন, আমি ওঁকে দেখে ফুটবল খেলা দেখা শুরু করেছি।’’ মারাদোনার প্রতি ভালবাসা, শ্রদ্ধা ও প্রেম সৌরভের নতুন নয়। তিনি প্রায়শই বলতেন, মারাদোনাকে দেখে ফুটবলের প্রতি ভালবাসা এসেছে, তাঁর খেলা দেখে রীতিমতো হুলোড় করেছি। ১৯৮৬ সালে মারাদোনার খেলা দেখার পরে একটা ঘোর মনে হতো। এটাই ভাবতাম এটা কী সত্যি ঘটছে ফুটবল মাঠে? এরকম বহু স্মৃতি রয়েছে ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের। তাঁর সঙ্গে মধ্যমগ্রাম স্কুলের মাঠে দেখা হয়েছিল। সৌরভও খেলেছিলেন মারাদোনার সঙ্গে। এসব শুধুই স্মৃতি। তাঁর সঙ্গে কথা হয়েছিল। সৌরভ প্রায়ই জানাতেন, মারাদোনার প্রতি কেন তাঁর এতটা আবেগ? মহারাজ বলতেন, মারাদোনার ওই আবেগটা এতটাই সর্বজনীন ছিল যে সকলে ওঁর প্রতি শ্রদ্ধায় নত হতো। ১৯৯০ সালে মারাদোনার কান্না দেখে তিনিও ব্যথিত হয়েছিলেন। সৌরভ ক্রিকেটের সেবক হতে পারেন, কিন্তু ফুটবলের প্রতি ভালবাসা মারাদোনাকে দেখেই তাঁর এসেছে। তাঁর কাছেও অমূল্য মারাদোনার সঙ্গে ছবি। তাই জীবনের নায়ককে হারিয়ে সৌরভ কথা বলার ভাষা হারিয়েছেন।

```