Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

তিন গোলে হার, মুম্বইয়ের কাছে পর্যুদস্ত ফাউলারের ইস্টবেঙ্গল

মুম্বই সিটি এফসি – ৩ ইস্টবেঙ্গল – ০ দ্য ওয়াল ব্যুরো:  আইএসএলে গোয়ার মাঠে ফের লজ্জার পরাজয় ইস্টবেঙ্গলের। মুম্বই সিটি এফসি-র কাছে তাদের হার ০-৩ গোলে। ভাল খেলে হারলেও নয় ঠিক ছিল, কিন্তু এই দলের খেলায় খেলায় কোনও কৌশলই ধরা পড়ল না। গত ৩০ অক্টো

তিন গোলে হার, মুম্বইয়ের কাছে পর্যুদস্ত ফাউলারের ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 1 December 2020 15:57

মুম্বই সিটি এফসি – ইস্টবেঙ্গল – ০ দ্য ওয়াল ব্যুরো:  আইএসএলে গোয়ার মাঠে ফের লজ্জার পরাজয় ইস্টবেঙ্গলের। মুম্বই সিটি এফসি-র কাছে তাদের হার ০-৩ গোলে। ভাল খেলে হারলেও নয় ঠিক ছিল, কিন্তু এই দলের খেলায় খেলায় কোনও কৌশলই ধরা পড়ল না। গত ৩০ অক্টোবর লাল হলুদের কোচ রবি ফাউলার প্রথম দলকে নিয়ে অনুশীলনে নেমেছিলেন। তারপরেও মাস খানেক তিনি সময় পেয়েছেন, কিন্তু দলের খেলায় ফুটে উঠছে না তাঁর ম্যাচে কী কৌশল রয়েছে। মুম্বই সিটি এফসি-র তিনটি গোলের পিছনেই দারুণ এক পরিকল্পনা ধরা পড়েছে। তারা ইস্টবেঙ্গলের রক্ষণের ফাঁকফোকর ঠিক ধরে নিয়েছিল। সেই মতোই মুম্বইয়ের কোচ সার্জিও লোবেরো দলকে সাজিয়েছিলেন ৪-৩-২-২ ছকে। ওই ছকেই বাজিমাত করেছেন বিদেশী কোচ। লোবেরো প্রতি আক্রমণেই দুটি গোল পেয়েছেন, একটি পেয়েছেন ডেড বল সিচুয়েশন থেকে। তিনি সফল তাঁর ভাবনায়। ডার্বি ম্যাচে যে মেজাজে শেষ করেছিল, সেই আত্মবিশ্বাস হীনতায় শুরু করেছিল ইস্টবেঙ্গল। তাদের খেলায় প্রতিপদে পরিকল্পনার অভাব দেখা গিয়েছে। বিক্ষিপ্ত আক্রমণ হয়তো করেছে, কিন্তু রবি ফাউলারের দলের প্রধান সমস্যা হল রক্ষণ ও মাঝমাঠের মধ্যে কোনও সংযোগ নেই। এবং তিনি দলের ফুটবলারদের শক্তি ও দুর্বলতা ধরতে পারেননি। তার মধ্যে খেলার পাঁচ মিনিটের মাথায় ডিফেন্ডার ড্যানি ফক্সের চোটও দলকে আরও বিপদের মধ্যে ফেলে দিয়েছে। মুম্বই সিটি এফসি খেলার ২০ মিনিটে গোলটিও পেয়েছে ইস্টবেঙ্গল দলের দুর্বল রক্ষণভাগের কারণেই। প্রথমেই বর্গেসের লম্বা সেন্টার থেকে বল ধরে গোলদাতা লে ফন্দ্রে ইরশাদকে পরাস্ত করে বল জালে ঠেলে দিয়েছেন। লাল হলুদের ইরশাদ, সুচন্দ্রের মতো অনভিজ্ঞদের দিয়ে এই লিগে খেলা সফল হওয়াও কঠিন। দলের মধ্যে সেই ভাবে বিন্যাস তৈরি করতে ব্যর্থ ব্রিটিশ কোচ ফাউলার। তারপর রক্ষণ থেকে মাঝমাঠের মধ্যে মেলবন্ধনের অভাব। সেই কারণেই মুম্বই সিটি এফসি যতবার আক্রমণে গিয়েছে, মনে হয়েছে গোল হয়ে যাবে। এই লাল হলুদ দলের সমস্যা হল, এখনও প্রথম একাদশ তৈরি হয়নি। তারপর সাহেব কোচ ডার্বি হারের পরে যেভাবে বিভাগ অনুযায়ী দুর্বলতা মেরামত করার কথা ছিল, করেননি। সেই জন্যই বারবার একই ভুল করেছেন ফুটবলাররা। কোচ সহকারি কোচ রেনেডি সিংয়ের কোনও পরামর্শ নিচ্ছেন কিনা, সেটিও প্রশ্ন উঠছে। দলের বিদেশীরাও দারুণ কিছু, সেটিও বোঝা যাচ্ছে না। মাঘোমা, স্টেইনম্যান ছাড়া কারোর পারফরম্যান্স বলার মতো নয়। পিলকিনটন, নেভিলরা নিজেদের নামের সুবিচার করতে পারছেন না। সেই কারণেই রক্ষণের ওপর চাপ পড়ছে বারবারই। দলের আক্রমণভাগে বলবন্ত সিং কোনওভাবেই একটি দলের প্রধান স্ট্রাইকার হতে পারেন না। তিনি নিজের সেরা ফর্মের অনেক দূরে বিচরণ করছেন, সেই জন্যই লাল হলুদের আক্রমণেও সেই ঝাঁঝ ছিল না। জেজে থাকলেও তাঁকে ব্যবহার করা হয়েছে একেবারে শেষে গিয়ে। বিরতির পরেই ইস্টবেঙ্গল গোল হজম করে পেনাল্টি থেকে। আবারও ফন্দ্রে যে পজিশনে বলটি পেয়েছিলেন, সেইসময় দেবজিতের পক্ষে অবৈধভাবে আটকানো ছাড়া কোনও উপায় ছিল না। সেই কারণেই রেফারি পেনাল্টি দিলে তা থেকে মুম্বইয়ের পক্ষে ২-০ করেন ফন্দ্রে। খেলার ৫৯ মিনিটে আবারও গোল খায় লাল হলুদ দল। এবার বৌওমাউসের ফ্রিকিক থেকে বল পেয়ে গিয়ে আসল কাজ সারেন হার্নান সান্তানা। সেইসময়ও ইস্টবেঙ্গল রক্ষণভাগের অজস্র ভুল ছিল। সব থেকে বড় বিষয় হল, লাল হলুদ হেডস্যার দলের প্রথম একাদশকে ঠিকমতো সাজাতে পারছেন না। তিনি রিজার্ভ বেঞ্চে রেখে দিয়েছেন শেহনাজ সিং, ভিনিথ, সামাদ আলি মল্লিকদের। অথচ সুচন্দ্র, ইরশাদের মতো অনভিজ্ঞদের ওপর ভরসা করছেন। এমনকি ড্যানি ফক্স উঠে যাওয়ার পরে তিনি অভিষেক আম্বেড়করকে না নামিয়ে খেলিয়েছেন আক্রমণভাগের রফিককে। এস সি ইস্টবেঙ্গল : দেবজিৎ মজুমদার, স্কট নেভিল, ড্যানি ফক্স (মহঃ রফিক), নারায়ণ দাস, সুচন্দ্র সিং (অভিষেক), মহম্মদ ইরশাদ, মাট্টি স্টেইনম্যান, আঙসানা লুয়াং, জ্যাক মাঘোমা, অ্যান্থনি পিলকিনটন, বলবন্ত সিং (জেজে)। মুম্বই সিটি এফসি : অমরিন্দর সিং, মহম্মদ রাকিপ, মন্দার রাও, মোরতাদা ফাল, দ্যানিয়েল সান্তানা, আহমেদ জৌহৌ, হুগো আদনান, রোওলিন বর্গেস, ভিগনেশ, বিপিন সিং, গ্লেনভিল অ্যাডাম ফন্দ্রে।  

```