Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফলের হেডে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমার্ধে এগিয়ে মুম্বই

দ্য ওয়াল ব্যুরো: আগের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পরে টুর্নামেন্টের অন্যতম সেরা দল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল। মুম্বই কেন লিগ টেবিলের সবথেকে উপরে রয়েছে তা দেখা গেল ম্

ফলের হেডে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমার্ধে এগিয়ে মুম্বই

শেষ আপডেট: 22 January 2021 14:51

দ্য ওয়াল ব্যুরো: আগের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পরে টুর্নামেন্টের অন্যতম সেরা দল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল। মুম্বই কেন লিগ টেবিলের সবথেকে উপরে রয়েছে তা দেখা গেল ম্যাচের প্রথম মিনিট থেকেই। একের পর এক পাস খেলে লাল-হলুদ বক্সে আক্রমণের ঢেউ তুলতে শুরু করেছিলেন আহমেদ জহু, হুগো বুমোরা। মুম্বই আক্রমণকে সামলাতে গিয়ে ১০ মিনিটের মধ্যেই হলুদ কার্ড খেতে হয় ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্সকে। সুযোগও চলে আসে শুরুতে। ১২ মিনিটের মাথায় রওলিন বর্জেসের বুলেট শট সরাসরি দেবজিৎ মজুমদারের হাতে জমা পড়ে। পরের মিনিটেই হুগো বুমোর শট বার উঁচিয়ে চলে যায়। নইলে লিড পেতে পারত মুম্বই। মাঝমাঠকে কাজে লাগিয়ে মাঝেমধ্যে আক্রমণে ওঠার চেষ্টা করছিল ইস্টবেঙ্গল। কিন্তু মুম্বইয়ের অ্যাটাকিং থার্ডে এসে সেই আক্রমণ দানা বাঁধছিল না। অন্যদিকে গোলের চেষ্টা চালিয়ে যাচ্ছিল মুম্বই। তার ফলও মেলে। ২৭ মিনিটের মাথায় কর্নার থেকে ফিরতি বল বক্সের মধ্যে তোলেন হুগো বুমো। অরক্ষিত অবস্থায় হেড করে মুম্বইকে এগিয়ে দেন মোর্তাদা ফল। লাল-হলুদের কোনও ডিফেন্ডার সেই সময় ধারে কাছে ছিলেন না। গোল খাওয়ার পর অবশ্য খেলার ছবিটা বদলায়। অনেক বেশি তাগিদ দেখা যায় ইসবেঙ্গল ফুটবলারদের মধ্যে। নিজেদের মধ্যে বল ধরে খেলছিলেন তাঁরা। অন্যদিকে মুম্বইকে আগের ম্যাচগুলোর তুলনায় অনেক সাধারণ দেখাচ্ছিল। তারপরেও গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লে-ফন্ডের হেড একটুর জন্য বাইরে যায়। নইলে প্রথমার্ধেই দু’গোলে এগিয়ে যেত মুম্বই সিটি এফসি।

```