Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাহি ওয়ে! বদলেছে দাড়ির কাট, বেড়েছে মাসল, অবসরের পর যেন আরও ফিট ধোনি

দ্য ওয়াল ব্যুরোঃ ৪৩৭ দিন। ঠিক ৪৩৭ দিন পরে ক্রিকেট মাঠে দর্শকরা দেখতে পেলেন তাঁদের প্রিয় মহেন্দ্র সিং ধোনিকে। এই ৪৩৭ দিনে অনেক কিছুই বদলেছে। সমর্থকদের উৎকণ্ঠা দূর করে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন। আর তাই হয়তো আরও বেশি করে আইপি

মাহি ওয়ে! বদলেছে দাড়ির কাট, বেড়েছে মাসল, অবসরের পর যেন আরও ফিট ধোনি

শেষ আপডেট: 20 September 2020 03:43

দ্য ওয়াল ব্যুরোঃ ৪৩৭ দিন। ঠিক ৪৩৭ দিন পরে ক্রিকেট মাঠে দর্শকরা দেখতে পেলেন তাঁদের প্রিয় মহেন্দ্র সিং ধোনিকে। এই ৪৩৭ দিনে অনেক কিছুই বদলেছে। সমর্থকদের উৎকণ্ঠা দূর করে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন। আর তাই হয়তো আরও বেশি করে আইপিএলের দিকে তাকিয়ে ছিল সবাই। আর মাহিকে প্রথমবার টিভির পর্দায় দেখে অবাক হলেন সবাই। চুলের স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করতে বহুবার দেখা গিয়েছে ধোনিকে। প্রথম লম্বা চুল। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপের পর তা কেটে ফেললেন। ২০১১ বিশ্বকাপের সময় আবার খানিকটা বড় রেখেছিলেন চুল। বিশ্বকাপ জিতে একদম ন্যাড়া। নানা রকমের চুলের ছাঁটে তাঁকে দেখেছে সবাই। কিন্তু দাড়ি খুব একটা রাখতে পছন্দ করেন না মাহি। খুব বেশি হলে হালকা দাড়ি থাকে তাঁর। এহেন ধোনিরই কিনা নতুন দাড়ির কাট। ঠিক ফ্রেঞ্চ কাটও বলা যাবে না। আবার গালভর্তি দাড়িও নয়। ইতিমধ্যেই তো ফ্যানরা এক ‘মাহি কাট’ বলছেন। হয়তো আগামী কয়েক দিনে ভারতের অলিতে গলিতে এরকম দাড়ি নিয়ে অনেককেই দেখা যাবে। শুধু দাড়ি নয়, আরও একটি বদল এনেছেন ধোনি। তা হল নিজের মাসলে। টাইট জার্সি পরে টসের পর যখন মাইক হাতে ধোনি দাঁড়ালেন, তাঁর দু’হাতের বাইসেপ ঠেলে বেরিয়ে আসছে। ধারাভাষ্যকার মুরলী কার্তিক তো জিজ্ঞেসও করলেন, এরকম মাসল তিনি কোনও দিন ধোনির দেখেননি। উত্তরে মাহি বললেন, লকডাউনের সময় ঘরে বসে কাজ কিছু ছিল না। তাই জিমেই একটি বেশি সময় গিয়েছে তাঁর। আর তাই এই পরিবর্তন। চেহারায় পরিবর্তন হলেও তাঁর ফিটনেসে যে একটুও বদল হয়নি তা দেখিয়ে দিলেন প্রথম দিনই। উইকেটের পিছনে ক্রুণাল পান্ডিয়ার যে ক্যাচটা তিনি ধরলেন, তাতে দেখে মনে হবে এই সবে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন তিনি। শুধু তাই নয়, তাঁর ক্রিকেট মস্তিষ্কের ধারও যে একটুও কমেনি, তার উদাহরণ ভয়ঙ্কর হতে থাকা কুইন্টন ডি’কককে জালে ফেলে আউট করা। কিংবা ম্যাচের কঠিন সময়ে নিজের আগে ফাটকা খেলে স্যাম কুরানকে পাঠানো। কুরানের ৬ বলে ১৮ রানের সুবাদেই কিন্তু সহজে জিতেছে চেন্নাই। তার সঙ্গে তো ধোনি রিভিউ সিস্টেম আছেই। নইলে ৪৩৭ দিন পরে নেমে যে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরতে হত ধোনিকে। কিন্তু এতটা অ্যান্টি ক্লাইম্যাক্স হয়তো ক্রিকেট ঈশ্বরও চাননি।

```