Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ফেডারেশনের সঙ্গে সংঘাত, সুপার কাপ থেকে নাম তুলে নিল বাগান, একই পথে ইস্টবেঙ্গলও?

দ্য ওয়াল ব্যুরো: গত মরসুম থেকে আই লিগ ও আইএসএল-এর দলগুলোকে নিয়ে সুপার কাপ চালু করেছে ফেডারেশন। কিন্তু এক বছরের মধ্যেই ধাক্কা খেল এই লিগ। আই লিগের দলগুলোর সঙ্গে অবিচার করা হয়, এই অভিযোগ তুলে সুপার কাপ থেকে নাম তুলে নিল মোহনবাগান ও মিনার্ভা প

ফেডারেশনের সঙ্গে সংঘাত, সুপার কাপ থেকে নাম তুলে নিল বাগান, একই পথে ইস্টবেঙ্গলও?

শেষ আপডেট: 12 March 2019 20:01

দ্য ওয়াল ব্যুরো: গত মরসুম থেকে আই লিগ ও আইএসএল-এর দলগুলোকে নিয়ে সুপার কাপ চালু করেছে ফেডারেশন। কিন্তু এক বছরের মধ্যেই ধাক্কা খেল এই লিগ। আই লিগের দলগুলোর সঙ্গে অবিচার করা হয়, এই অভিযোগ তুলে সুপার কাপ থেকে নাম তুলে নিল মোহনবাগান ও মিনার্ভা পাঞ্জাব এফসি। শোনা যাচ্ছে, একই পথে হাঁটতে চলেছে ইস্টবেঙ্গল সহ আই লিগের আরও ৫ ক্লাব। সূত্রের খবর, আই লিগের দলগুলোর সঙ্গে অবিচার করা হয়, এই মর্মে মেল করেছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান, চেন্নাই সিটি এফসি, মিনার্ভা পাঞ্জাব, আইজল এফসি, গোকুলম কেরালা ও নেরোকা এফসি। কিন্তু ফেডারেশনের তরফে এই মেলের কোনও জবাব দেওয়া হয়নি। তারপরেই এই দলগুলি ফেডারেশনকে চিঠি লিখে জানায়, তারা সুপার কাপ খেলতে ইচ্ছুক নয়। ফেডারেশন সচিব কুশল দাস এই চিঠির প্রাপ্তি স্বীকারও করেছেন বলে খবর। তবে এখনও পর্যন্ত কেবলমাত্র মোহনবাগান ও মিনার্ভা পাঞ্জাব প্রেস বিবৃতি দিয়ে নিজেদের নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে। বাকি পাঁচ দল এখনও প্রেস বিবৃতি দেয়নি। তবে সূত্রের খবর, শিগগির তারাও নিজেদের নাম তুলে নেওয়ার কথা জানিয়ে দেবে। কেবলমাত্র রিয়েল কাশ্মীর, চার্চিল ব্রাদার্স, শিলং লাজং ও ফেডারেশনের দল ইন্ডিয়ান অ্যারোজ জানিয়েছে, তাদের সুপার কাপ খেলতে কোনও সমস্যা নেই। তবে আই লিগের প্রধান ৭ দল নাম তুলে নিলে আদৌ সুপার কাপ হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

```