Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

সচিবের হাত ধরে ইনভেস্টর লাভ মহামেডানেরও

দ্য ওয়াল ব্যুরো : মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মতো এবার কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিংও ইনভেস্টর জোগাড় করে ফেলেছে। ইংল্যান্ডের একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে তারা গাটছড়া বেঁধেছে। এই বিষয়ে প্রধান উদ্যোগ নিয়েছেন ক্লাব সচিব ওয়

সচিবের হাত ধরে ইনভেস্টর লাভ মহামেডানেরও

শেষ আপডেট: 12 September 2020 13:24

দ্য ওয়াল ব্যুরো : মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মতো এবার কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিংও ইনভেস্টর জোগাড় করে ফেলেছে। ইংল্যান্ডের একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে তারা গাটছড়া বেঁধেছে। এই বিষয়ে প্রধান উদ্যোগ নিয়েছেন ক্লাব সচিব ওয়াসিম আক্রাম। মূলত তাঁর এক বন্ধুর মাধ্যমেই যোগাযোগ করা হয় ওই নামী কোম্পানির সঙ্গে। চুক্তিতে ৫১ শতাংশ শেয়ার থাকছে ক্লাবের নামে, আর বাকি ৪৯ শতাংশ শেয়ার থাকবে ওই কোম্পানির। আগামী ১৭ সেপ্টেম্বরের আগে ক্লাবের তরফে সরকারিভাবে জানানো হয়ে খবরটি। মহামেডান স্পোর্টিং এবার আই লিগ দ্বিতীয় ডিভিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে কল্যাণী আবাসিক শিবিরে। তবে ইনভেস্টর যারা হয়েছে, তারা চায় দলকে আইএসএলে খেলাতে। সেই হিসেবেই তারা বিনিয়োগে রাজি হয়েছে। সেক্ষেত্রে আই লিগে ভাল ফল করতে হবে কোচ ইয়ান ল-র তালিমে। দলে রয়েছেন উইলিস প্লাজা ও কিংসলের মতো তারকা বিদেশী। মহামেডানের এক শীর্ষ কর্তা জানান, ‘‘এখনই আমরা কোম্পানির নাম বলছি না। এটি একেবারেই ব্রিটিশ কোম্পানি, যদিও এর শাখা অফিস দিল্লিতেও রয়েছে। আমরা ইতিমধ্যে সেই অফিসে গিয়ে ফাইনাল করে এসেছি।’’ কলকাতার দুই প্রধানের যখন লক্ষ্মীলাভ হয়ে গিয়েছিল সেই সময় মহামেডান কী করবে, সেই নিয়ে জল্পনা ছিল। কিন্তু বর্তমান মহামেডান প্রশাসন খুবই কার্যকরি, তারাই বহুদিন ধরে কথাবার্তা চালিয়ে বিষয়টি চূড়ান্ত করতে পেরেছে। শোনা গিয়েছিল দ্বিতীয় ডিভিশন আই লিগ হবে কল্যাণীতে। কিন্তু সেটি সরে চলে আসতে চলেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোট ৫টি দল খেলবে, তার মধ্যে কলকাতার ভবানীপুরও রয়েছে। ৮ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। তার আগে ২৫ সেপ্টেম্বরের মধ্যে দলগুলিকে কলকাতায় চলে এসে কোয়ারেন্টিনে থাকতে হবে। মহামেডান এবারও ভাল দল গড়েছে। দলের সঙ্গে রয়েছেন প্রাক্তন নামী ফুটবলার তথা বিধায়ক দীপেন্দু বিশ্বাস। তিনি আবার ক্লাবের সহসভাপতিও বটে। দলের ম্যানেজার বিলাল আমেদ খানের সহায়তায় কল্যাণীতে দলের ফুটবলাররা প্র্যাকটিস ম্যাচও খেলেছেন। ম্যানেজার আশাবাদী, দ্বিতীয় ডিভিশনের ধাপ সহজেই টপকে দল মূলপর্বে খেলার যোগ্যতা পাবে।

```