Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

ফের ডামাডোল মহামেডানে, সচিব-সভাপতিসহ পুরো বদলে গেল ক্লাব ম্যানেজমেন্ট

দ্য ওয়াল ব্যুরো: মহামেডান স্পোর্টিংয়ের পুরনো রোগ সারল না। ফের একই সমস্যা ঐতিহ্যবাহী ক্লাবটিতে। ফি বছর প্রশাসনিক রদবদল হয়, নতুন কর্তারা এসে স্বপ্নের ফানুস ওড়ান, তারপর নিজেদের স্বার্থসিদ্ধি হয়ে গেলে চলে যান, কিংবা কোনও দুর্ণীতি ধরা পড়লে তাঁদে

ফের ডামাডোল মহামেডানে, সচিব-সভাপতিসহ পুরো বদলে গেল ক্লাব ম্যানেজমেন্ট

শেষ আপডেট: 6 February 2021 12:18

দ্য ওয়াল ব্যুরো: মহামেডান স্পোর্টিংয়ের পুরনো রোগ সারল না। ফের একই সমস্যা ঐতিহ্যবাহী ক্লাবটিতে। ফি বছর প্রশাসনিক রদবদল হয়, নতুন কর্তারা এসে স্বপ্নের ফানুস ওড়ান, তারপর নিজেদের স্বার্থসিদ্ধি হয়ে গেলে চলে যান, কিংবা কোনও দুর্ণীতি ধরা পড়লে তাঁদের ক্লাব থেকে বের করে দেওয়া হয়। সেই একই গল্প বছরভর চলে আসছে। এবারও তাই হল। শনিবার বারবেলায় মহামেডান ক্লাবের কর্মসমিতির সভায় তুমুল অশান্তি হয়েছে। তারপর নতুন কমিটি প্রকাশ পেয়েছে। সভাপতি পদ থেকে সরে গেলেন আমিরুদ্দিন ববি। তিনি সরে গেলেন তার কারণ হিসেবে রাজনৈতিক কর্মসূচীর কথা বলেছেন। আসন্ন বিধানসভা নির্বাচন কেন্দ্র করে তিনি সরে গেলেন স্বেচ্ছায়। সচিব পদে যিনি ছিলেন, সেই ওয়াসিম আক্রামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বেচ্ছাচারী ছিলেন, একাই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করতেন। এমনকি তাঁর নামে আর্থিক গরমিলের অভিযোগ তোলা হয়েছে। নয়া সচিব হলেন দানিশ ইকবাল। পূর্বতন কর্তা মঞ্জর ইকবালের পুত্র এই দানিশ, তিনিও তরুণ তূর্কি। সভাপতি পদে এলেন গুলাম আসরফ, তিনি একাধারে শিল্পপতি। সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়া ববি কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান। তৃণমূলের নেতা, সেই কারণে ভোটের দিকে তাকিয়ে তাঁর এই পদত্যাগ। ম্যানেজমেন্ট বদলে যাওয়ায় ইনভেস্টর থাকবে কিনা, সেটি নিয়েও প্রশ্ন। তার চেয়েও বড় কথা, এই সময় আই লিগ চলছে। সেখানেও মহামেডানের পারফরম্যান্স মন্দের ভাল। এরকম একটি প্রতিযোগিতা চলার মধ্যে দলের প্রশাসনিক রদবদলের প্রভাব দলের ওপর পড়তেই পারে। মহামেডানে ফিরলেন অভিজ্ঞ কর্তা কামারুদ্দিন। তিনি কমিটিতে এলেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। গজল জাফরের জায়গায় মাঠ সচিবের দায়িত্বে এলেন ফারহান আমেদ। কোষাধ্যক্ষ পদে শাহিদ রশিদের স্থানে বসলেন মহম্মদ আক্রাম।

```