Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কব্জির হাড়ে চিড় শামির, খেলতে পারবেন না পরের তিন টেস্টে

দ্য ওয়াল ব্যুরো: গতকাল প্যাট কামিংসের শর্ট বল হাতে লাগার পরে মহম্মদ শামির উঠে যাওয়া এবং দ্বিতীয় ইনিংসে আর বল করতে না নামার পরেই বোঝা গিয়েছিল খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেটাই সত্যি হল। শামির ডান হাতের কব্জির হাড়ে চিড় ধরেছে। তাই আগামী তিন টেস

কব্জির হাড়ে চিড় শামির, খেলতে পারবেন না পরের তিন টেস্টে

শেষ আপডেট: 20 December 2020 03:31

দ্য ওয়াল ব্যুরো: গতকাল প্যাট কামিংসের শর্ট বল হাতে লাগার পরে মহম্মদ শামির উঠে যাওয়া এবং দ্বিতীয় ইনিংসে আর বল করতে না নামার পরেই বোঝা গিয়েছিল খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেটাই সত্যি হল। শামির ডান হাতের কব্জির হাড়ে চিড় ধরেছে। তাই আগামী তিন টেস্টে আর খেলতে পারবেন না তিনি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, “মহম্মদ শামিকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। স্ক্যান করে দেখা গিয়েছে কব্জির হাড়ে চিড় ধরেছে। তাই আগামী তিন টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দুটি প্রস্তুতি ম্যাচে ভাল বল করেছেন মহম্মদ সিরাজ। তাই মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তিনিই হয়তো বুমরাহ ও উমেশের সঙ্গে খেলতে নামবেন।” অ্যাডিলেডে ভারতের দ্বিতীয় ইনিংসে তখন ৩৬ রানে ৯ উইকেট পড়ে গিয়েছে। ব্যাট করছেন শামি ও উমেশ। প্যাট কামিংসের একটা বাউন্সারে ডান হাতে চোট পান শামি। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিও নিতীন পটেল। বেশ কিছুক্ষণ তাঁকে শামির সঙ্গে সময় কাটাতে দেখা যায়। তাঁর হাতে একটা স্ট্র্যাপ করা হয় ও স্প্রে দেওয়া হয়। তারপরে অনেক চেষ্টা করেও ব্যাট করতে পারেননি তিনি। ফলে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। দলের ইতিহাসে এক ইনিংসে এটাই সবথেকে কম রান ভারতের। গতকাল ম্যাচ হারার পরে সাংবাদিক সম্মেলনে এসে বিরাট কোহলি শামির সম্পর্কে বলেছিলেন, “ও খুবই যন্ত্রণায় রয়েছে। হাতটা তুলতে পর্যন্ত পারছে না। আশা করছি সন্ধ্যার মধ্যে আমরা সবটা জানতে পারব।” তারপরেই স্ক্যানে শামির কব্জিতে চিড় ধরা পড়ে। শামি না থাকার প্রভাব দলের উপর ভাল পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এই মুহূর্তে বোলিং বিভাগে দলের অন্যতম সেরা অস্ত্র তিনি। শুধু তাই নয়, নিজের অভিজ্ঞতাকে মাঠের মধ্যে ভালভাবে ব্যবহার করতে পারেন তিনি। আর তাই তাঁর থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তিনি না থাকায় পেস আক্রমণের ধার কিছুটা কমবে তা বলাই যায়। এদিকে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফলে তাঁকেও পাবে না দল। এই অবস্থায় ভারতের সামনে উঠে আসছে অনেকগুলো প্রশ্ন। ব্যাটিংয়ে অনেক মেরামতি দরকার দলের। দ্বিতীয় টেস্টে কে দলে ঢুকবেন আর কে বাদ যাবেন তা এখনও পরিষ্কার নয়। কিন্তু বোলিং বিভাগে কোনও পরিবর্তনের দরকার ছিল না। যদিও শামি চোট পাওয়ায় পরিবর্তনে বাধ্য হবে টিম ম্যানেজমেন্ট।

```