Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুস্তি সংস্থার দায়িত্ব চালাবেন ‘সোনার রানি’ ঊষা! বিতাড়িত সভাপতি বলছেন, কোনও ভুল করিনি

সর্বভারতীয় কুস্তি সংস্থার কাজকর্ম কেন্দ্র ক্রীড়ামন্ত্রক দায়িত্ব দিয়েছে অ্যাথলেটিক্সের সোনার রানি পিটি ঊষাকে। তিনি এমনিতেই ভারতীয় অলিম্পিক সংস্থার শীর্ষ আধিকারিক।

কুস্তি সংস্থার দায়িত্ব চালাবেন ‘সোনার রানি’ ঊষা! বিতাড়িত সভাপতি বলছেন, কোনও ভুল করিনি

শেষ আপডেট: 24 December 2023 21:36

দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় কুস্তি সংস্থার কাজকর্ম কেন্দ্র ক্রীড়ামন্ত্রক দায়িত্ব দিয়েছে অ্যাথলেটিক্সের সোনার রানি পিটি ঊষাকে। তিনি এমনিতেই ভারতীয় অলিম্পিক সংস্থার শীর্ষ আধিকারিক। তাই নিয়ম বশত কোনও সংস্থার কমিটি বাতিল হয়ে গেলে সেই দায়িত্ব পান অলিম্পিক সংস্থার সভাপতিই।

মহিলা কুস্তিগির সাক্ষী মালিক যদিও বলেছেন, আমাদের লড়াই যে ঠিক পথেই এগোচ্ছে, সেটি এবার পরিষ্কার হল। কেন্দ্র সরকার বুঝতে পেরেছে ভুলটা কোথায় ছিল। মহিলাদের সুরক্ষা যে সংস্থায় নেই, তাঁর দায়িত্বে কোনও মহিলাকেই দেওয়া উচিত। ঊষা দিদি সেই দায়িত্ব পাওয়ায় আমরা খুশি। তিনি এবার বিচার করবেন।

ব্রিজভূষণ সিংয়ের কাছের কর্তা সঞ্জয় সিংয়ের প্যানেল নির্বাচিত হয়েও সেটি বাতিল হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গে ওই কর্তা বলেছেন, ‘আমরা এবার আইনি পথে লড়ব। কারণ আমরা যুব দল নির্বাচনে নিয়ম মেনেই দলগঠন করেছি। একা কোনও সিদ্ধান্ত নিইনি। সব সংস্থা যে অনুমোদন দিয়েছে, তার ইমেলও রয়েছে। সেটি আমরা ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে দেখাব। উনি যদি বোঝেন ভাল, না হলে আমরা আদালতে যাব।’

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের ঘনিষ্ঠ কর্তা আরও বলেছেন, আমি তো বুঝতে পারছি না, যাঁদের মধ্যে ঝামেলা ছিল, সেই সাক্ষী মালিক ও ব্রিজভূষণজি দু’জনেই সন্ন্যাস নিয়ে নিয়েছেন। তারপরেও এত সমস্যা কোথায়? আমিই বা কী ভুল করলাম।


```