Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্তোষ ট্রফি: বাংলা ফুটবলারদের উদীপ্ত করতে ‘দিদির দৃষ্টান্ত’ তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী!

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ফুটবলাররা সন্তোষ ট্রফির (Sontosh Trophy) ম্যাচ খেলতে অভিযান শুরু করবে নভেম্বর মাসেই। ২১ নভেম্বর কল্যাণীতে ছত্তিশগড়ের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ। ২৫ নভেম্বর বাংলা খেলবে সিকিমের বিরুদ্ধে। জোনাল পর্ব শেষের কেরলে হবে সন

সন্তোষ ট্রফি: বাংলা ফুটবলারদের উদীপ্ত করতে ‘দিদির দৃষ্টান্ত’ তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী!

শেষ আপডেট: 30 October 2021 16:15

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ফুটবলাররা সন্তোষ ট্রফির (Sontosh Trophy) ম্যাচ খেলতে অভিযান শুরু করবে নভেম্বর মাসেই। ২১ নভেম্বর কল্যাণীতে ছত্তিশগড়ের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ। ২৫ নভেম্বর বাংলা খেলবে সিকিমের বিরুদ্ধে। জোনাল পর্ব শেষের কেরলে হবে সন্তোষ ট্রফির শেষ রাউন্ড। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে জোরকদমে চলছে বাংলা দলের প্রস্তুতি। দলের কোচ রঞ্জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে চলছে অনুশীলন। শনিবার তার মধ্যে শিবিরে এসে ফুটবলারদের সঙ্গে কথা বলে গেলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন আইএএফএ সচিব ও প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন: ২৪ ঘন্টার ব্যবধানে চলে গেলেন অস্ট্রেলিয়া ক্রিকেটের দুই মহীরুহ সন্তোষ ট্রফির জন্য নির্বাচিত ৩০ জন ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফের হাতে প্র্যাকটিস কিট তুলে দিয়েছেন মন্ত্রী। এমনকি দলের ফুটবলারদের তাতিয়ে গেলেন। দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও। তাঁর লড়াইয়ের কথা তুলে দলকে তাতিয়েছেন। খেলার মাঠে রাজনীতির কথা বলা তৃণমূল নেতা-মন্ত্রীরা অভ্যাস করে ফেলেছেন। তারপর মুখ্যমন্ত্রীর নাম না বললে নম্বর কাটা যাবে, এমন ধারণা থেকেও নেতারা তাঁর কথা টেনে আনবেনই। অরূপ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, এদিন বিমানবন্দর ফেরত যুবভারতী ঘুরে যান। অনুশীলন শেষে ক্রীড়ামন্ত্রী মিডিয়া প্রতিনিধিদের জানিয়েছেন, ‘‘বাংলা ফুটবলে আবার সোনালি সময় ফিরে আসুক, এটাই আমরা চাই। বাংলা যদি সন্তোষ ট্রফির ফাইনালে ওঠে, দেশের যে প্রান্তেই খেলা হোক আমি চলে যাব।’ একই সঙ্গে ক্রীড়ামন্ত্রী বলেন, এ বার থেকে ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে স্টেডিয়ামে। কোভিডবিধি মেনেই দর্শক প্রবেশের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়েছে। যে কারণে নভেম্বরে ইডেনের ম্যাচেও ৭০ শতাংশ দর্শক খেলা দেখতে পারবেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```