Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা লিগের জমাটি উদ্বোধন, আইএফএ-কে কঠোর সিদ্ধান্ত নিতে বললেন ক্রীড়ামন্ত্রী

কলকাতা প্রিমিয়ার লিগের উদ্বোধন হল মঙ্গলবার সন্ধ্যায় যাদবপুরের কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। মহামেডান স্পোর্টিং ও উয়াড়ি ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু হল।

কলকাতা লিগের জমাটি উদ্বোধন, আইএফএ-কে কঠোর সিদ্ধান্ত নিতে বললেন ক্রীড়ামন্ত্রী

উদ্বোধনী ম্যাচে মহামেডান স্পোর্টিং ৬-০ গোলে হারিয়েছে উয়ারিকে।

শেষ আপডেট: 26 June 2024 00:41

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা প্রিমিয়ার লিগের উদ্বোধন হল মঙ্গলবার সন্ধ্যায় যাদবপুরের কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। মহামেডান স্পোর্টিং ও উয়াড়ি ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু হল। উদ্বোধনী ম্যাচে মহামেডান স্পোর্টিং ৬-০ গোলে হারিয়েছে উয়ারিকে। খেলার আগে সঙ্গীত পরিবেশন করেছেন গায়ক ও সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। মাঠে দেখা যায় আতসবাজির প্রদর্শনী। হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

লিগ শুরুর আগে বিতর্কও হয়েছে। এদিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আইএফএ-র বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, দেশের যুব লিগ নিয়ে উদাসীন আইএফএ কর্তারা। তাঁরা পরিকাঠামো তোলার কোনও চেষ্টা করছেন না। এতে বাংলার ফুটবলকে ক্ষতি করার চেষ্টা হচ্ছে।

মোহন সচিব এই কথা বলার কয়েকঘণ্টা পরেই ক্রীড়ামন্ত্রীও আইএফএ-কে কঠোর সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছেন। মন্ত্রীর বক্তব্য, আগে ভারতীয় দলে বাংলা থেকে পাঁচ-সাতজন বাংলার ফুটবলার ডাক পেতেন। এখন সেই জায়গায় মাত্র একজন সুযোগ পেয়েছেন। এতে বাংলার ফুটবলের ক্ষতি হয়ে যাচ্ছে।

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, বাংলার যে কোনও বড় দলে সাতজন ভিনরাজ্যের ও চারজন স্থানীয় ফুটবলার খেলানোর নিয়মে বদল দরকার। এজন্য আইএফএ কঠিন সিদ্ধান্ত নিতে বলেছেন অরূপ। পাশেই দাঁড়িয়েছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনিও মাথা নেড়ে সেটি সায় জানান।

কলকাতা প্রিমিয়ার লিগে কলকাতার দুই প্রধান জুনিয়র দল খেলায়। মহামেডান পুরো শক্তির দল নামায়। আইএফএ কর্তাদের ধারণা, দুটি বড় দল তাদের পাশে না থাকলে বিরোধ বাঁধবেই, তাই সকলকে পাশে থাকতে হবে বাংলার ফুটবলের উন্নতির লক্ষ্যে।


```