Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলে খেলে কিছু হবে না, এসব পাড়ার টুর্নামেন্ট! বললেন ক্রীড়ামন্ত্রী অরূপ

মোহনবাগান এবার কলকাতা লিগ খেললেও দ্বিতীয় সারির দল নামিয়েছে। ইস্টবেঙ্গল গুরুত্ব দিয়েছে সেদিক থেকে। মহামেডান পুরো শক্তির দল নামিয়ে খেতাব পেয়েছে।

আইএসএলে খেলে কিছু হবে না, এসব পাড়ার টুর্নামেন্ট! বললেন ক্রীড়ামন্ত্রী অরূপ

শেষ আপডেট: 21 December 2023 20:23

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একেবারে বিপরীত মেরুতে। বৃহস্পতিবার মোহনবাগান তাঁবুতে ১৯১১ সালের সেই অমর একাদশের মূর্তি বসল। এতদিন যেখানে ছিল সবুজ চেয়ার, ঠিক সেই স্থানে শিবদাস ভাদুড়ি, বিজয়দাস ভাদুড়ি, অভিলাষ ঘোষদের মূর্তি বসেছে। সূচনা অনুষ্ঠানে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই ঐতিহাসিক মঞ্চে বিতর্কও দেখা দিয়েছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, আমি বলব কলকাতার তিনটি দলকে কলকাতা লিগে বেশি লক্ষ্য দেওয়া। আইএসএলে বাংলার ফুটবলের কোনও উন্নতি ঘটছে না। বিদেশিদের নিয়ে এসে খেলে শুধু পয়েন্ট আনছে দলগুলি। এতে ভারতীয় ফুটবলের কোনও উন্নতি হচ্ছে না। পাড়ার টুর্নামেন্টে যেমন ভাড়া করা ফুটবলারদের এনে খেলানো হয়, এটাও তেমনি। 

মোহনবাগান এবার কলকাতা লিগ খেললেও দ্বিতীয় সারির দল নামিয়েছে। ইস্টবেঙ্গল গুরুত্ব দিয়েছে সেদিক থেকে। মহামেডান পুরো শক্তির দল নামিয়ে খেতাব পেয়েছে। এমনকী মোহনবাগান আপত্তি করায় কলকাতা লিগের ডার্বি ম্যাচও শেষমেশ হয়নি। ওয়াক ওভার পেয়ে গিয়েছে লাল হলুদ শিবির। এই নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে মোহনবাগানের সচিব দেবাশিস দত্তের মধ্যে বিস্তর ঝামেলাও হয়েছে। কেউ কাউকে ছেড়ে কথা বলেননি এই বিষয়ে। তার মধ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বক্তব্য বিতর্কে ঘৃতাহূতির কাজ করল।

ক্রীড়ামন্ত্রীর মন্তব্যকে তেমন আমল দিতে চান না মোহন সচিব। দেবাশিস দত্ত জানিয়েছেন, আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগপ্রবণ মানুষ, তাই কলকাতা লিগ নিয়ে তিনি এমন কথা বলেছেন। আমরা আইএসএলকেই বেশি প্রাধান্য দিতে চাই। ঘুরিয়ে একই কথা বলেছে ইস্টবেঙ্গলও। তারাও আইএসএলকে বেশি অগ্রাধিকার দিতে চায়।  

মোহনবাগানের এই ঝলমলে অনুষ্ঠানে হাজির ছিলেন ক্লাবের রত্নরা। সেই তালিকায় ছিলেন সুব্রত ভট্টাচার্য, শ্যাম থাপা, প্রদীপ চৌধুরী, গৌতম সরকার, অমিত ভদ্র, উত্তম মুখোপাধ্যায়রা। আকর্ষণের কেন্দ্রে ছিলেন যথারীতি সৌরভই, তিনি কলকাতা ফুটবলে তিন প্রধানের কথা বিশেষভাবে বলেছেন। 


```