Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বজরংদের কোচ হিসেবে দেখতে চান অনুরাগ, কী বললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

এই ঘটনাকে কেন্দ্র করে তোপ দেগেছেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ।

বজরংদের কোচ হিসেবে দেখতে চান অনুরাগ, কী বললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

শেষ আপডেট: 23 December 2023 18:46

দ্য ওয়াল ব্যুরো: সেই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, এখনও থামেনি ভারতের কুস্তিগিরদের অসন্তোষ-বিক্ষোভ। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে তৈরি হওয়া ক্ষোভের আগুন এখনও জ্বলছে। তার মধ্যেই বজরং সিং পদ্মশ্রী ফেরত দিয়েছেন। এই নিয়ে কার্যত মুখ খুলতেই চাইলেন না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

কুস্তি ফেডারশনের নতুন সভাপতি হয়েছেন সঞ্জয় সিং। ব্রিজভূষণের খুব কাছের লোক বলেই পরিচিত তিনি। তাঁকে নতুন সভাপতি করায় ক্ষুব্ধ বজরং পুনিয়ার মতো ক্রীড়াবিদরা। সঞ্জয় নতুন সভাপতি হওয়ায় বিজেপি সাংসদ ব্রিজভূষণের ক্ষমতাই রয়ে গিয়েছে ফেডারেশনে। সেক্ষেত্রে মহিলা কুস্তিগিররা সুরক্ষিত নন। সেই দাবি তুলে সাক্ষী মালিকের মতো অলিম্পিক্স পদকজয়ী তারকাও খেলা থেকে অবসর ঘোষণা করেছেন। 

এই ঘটনাকে কেন্দ্র করে তোপ দেগেছেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ। তিনি জানিয়েছেন, ‘বজরং, সাক্ষীদের প্রতিবাদের রাস্তায় বেশিরভাগ কুস্তিগিরই নেই। ওঁরা কংগ্রেসের কোলে বসে আন্দোলন করছে। সেটিকে কেউ ভালভাবে নিচ্ছে না। আমি কী তা হলে ওদের এই আন্দোলনের জন্য গলায় দড়ি দিয়ে ঝুলে যাব? কী বলতে চাইছেন ওরা?’

যা নিয়ে যখন গোটা দেশ যখন উত্তাল, তখন এই নিয়ে মুখে কুলুপ আঁটলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তাঁকে শনিবার এই বিষয়ে প্রশ্ন করা হলে অনুরাগ ঠাকুর বলেন, 'আমি এই বিষয়ে অনেক কিছু বলেছি। আর কোনও মন্তব্য করতে চাই না।' তবে সাক্ষী, বজরংদের ভবিষ্যতে ভারতীয় কুস্তিতে কোচ হিসেবে দেখতে চান অনুরাগ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কথায়, ভারতের সফল ক্রীড়াবিদদের এগিয়ে আসা উচিত।  


```