Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স লিগে কাল দ্বৈরথ দুই মহারথীর, সাক্ষাৎ ঘটছে মেসি বনাম রোনাল্ডোর

দ্য ওয়াল ব্যুরো: আধুনিক ফুটবলের দুই রাজপুত্র মুখোমুখি হচ্ছেন ন্যু ক্যাম্পে। গতবারই দেখা হয়ে যেত, সেইসময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন, তাঁর কোভিড পজিটিভ এসেছিল, তাই তিনি ছিলেন ঘরবন্দী। রোনাল্ডোহীন জুভেন্টাসকে ২-০ গোলে হা

চ্যাম্পিয়ন্স লিগে কাল দ্বৈরথ দুই মহারথীর, সাক্ষাৎ ঘটছে মেসি বনাম রোনাল্ডোর

শেষ আপডেট: 7 December 2020 12:12

দ্য ওয়াল ব্যুরো: আধুনিক ফুটবলের দুই রাজপুত্র মুখোমুখি হচ্ছেন ন্যু ক্যাম্পে। গতবারই দেখা হয়ে যেত, সেইসময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন, তাঁর কোভিড পজিটিভ এসেছিল, তাই তিনি ছিলেন ঘরবন্দী। রোনাল্ডোহীন জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছিল লিওনেল মেসির বার্সেলোনা। ফের সেই সাক্ষাৎ ঘটছে বার্সেলোনার ঘরের মাঠে। চ্যাম্পিয়ন্স লিগের এই লড়াই যতটা না দুটি দলের, তার চেয়েও বেশি দুই মহারথীর। যাঁদের দ্বৈরথ নিয়ে ফুটবল দুনিয়া বুঁদ হয়ে থাকবে কাল মঙ্গলবার। লা লিগায় একটা সময় প্রায়শই দেখা হতো মেসি ও রোনাল্ডোর, কিন্তু পর্তুগিজ মহাতারকা জুভেন্টাস চলে যাওয়ায় সেই সাক্ষাৎ বছরে এক আধবারই ঘটে। সেই কারণেই দুই মহান প্রতিদ্বন্দ্বীর দেখা হওয়াকে কেন্দ্র করে আকর্ষণও বেড়েছে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও জুভেন্টাসকে একই গ্রুপে ফেলা হয়েছে। দুটি দলই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে আগেই, সেই কারণেই ম্যাচের আকর্ষণ ওই দুই ফুটবলারকে ঘিরেই। রোনাল্ডো মুখিয়ে থাকবেন এই লড়াই জয়ের জন্য, কারণ শেষ সাক্ষাতে বার্সা জিতেছিল ম্যাচটি। মেসি গোল করেছিলেন পেনাল্টি থেকে। বার্সেলোনার ঘরের মাঠে নামার আগে রোনাল্ডো ছন্দে রয়েছেন। তিনি গত ম্যাচেই নিজের সাড়ে সাতশো গোল করে মহানজির গড়েছেন। ডায়নামো কিয়েভ ম্যাচে তিনি গোল করেই ওই ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছেন। দেশ ও ক্লাব মিলিয়ে রোনাল্ডোর গোল সংখ্যা ৭৫০। আবার মেসিও নামছেন পেলেকে স্পর্শ করার জন্য। মেসির দরকার আর দুটি গোল, তা হলেই একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোলের নজির গড়বেন। দুটি দলের ক্ষেত্রেও গত ম্যাচে মিশ্র ফল ঘটেছে। লা লিগার ম্যাচে বার্সা হেরেছে ক্যাডিজের কাছে ১-২ গোলে, আবার জুভ জিতেছে তুরিনের বিপক্ষে সিরি এ লিগে। তবে এও ঠিক, মেসি ছন্দে না থাকলেও মেজাজে রয়েছেন রোনাল্ডো, তাই সি আর সেভেন এগিয়ে রয়েছেন ম্যাচের আগে, অন্তত ছন্দের দিক থেকে। আবার এও ঠিক, বড় তারকারা জ্বলে ওঠেন বড় ম্যাচ কিংবা মেগা মঞ্চে, সেই কারণেই মেসিও তাকিয়ে রয়েছেন অফ ফর্ম কাটিয়ে ফের ফর্মের বিচ্ছুরণ ঘটাতে।  

```